1. admin@auchsangbad.com : admin :
বাঘায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাঘায় ইউএনও’র বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

আবুল হাশেম-স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাঘায উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্বরে ছাত্র-জনতার ব্যানারে নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়।এ সময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ,বাঘা পৌর সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,উপজেলা বিএনপির সদস‍্য মুখলেছুর রহমান মুকুল,উপজেলা বিএনপির সদস‍্য সুরুজ্জামান সুরুজ,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ উদ্দিন সালাম, শফিকুর রহমান শফি প্রমূখ।

এ সময় বক্তারা বলেন,ইউএনও তরিকুল ইসলাম একজন সৎ নিষ্ঠাবান ও জনবান্ধব কর্মকর্তা।এ জনপদের উন্নয়নে তাঁর মতো একজন সৎ অফিসার খুব প্রয়োজন।তিনি দায়িত্বে থাকায় আমরা বাঘা উপজেলা বাসি গর্বিত।কিন্তু হঠাৎ‘ইউএনও’র বদলির আদেশ আমাদের হতাশ করেছে।আমরা চাই,অনেক অমীমাংসিত বিষয় ও উন্নয়ন মূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাঁকে আরও ৬ মাস দায়িত্বে থাকার প্রয়োজন।আমরা তার বদলির আদেশ প্রত্যাহার চাই।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অধ‍্যক্ষ রেজাউল ইসলাম,ইউপি সদস‍্য কাদের মোল্লা,সাবেক ইউপি সদস‍্য ছিয়ার আলী,মহিলা নেত্রী সেলিনা আকতার শাপলা,তহিদুল ইসলাম কালু,ছাত্র নেতা বাবর আলী,মনিরুল ইসলাম ফড়ং,শিমুল হোসন,,মাহাতাব আলী,আফাজ আলী,অমল থান্দার,লিটন থান্দার,জিয়া,ফিরোজ,কামরূজ্জামান কমল,হিরা লাল, আন্দাজ আলী,জামিল,শাহিন প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, একজন চাকুরিজীবীর জন্য প্রমোশন (পদোন্নতি) খুব কাংখিত বিষয়।পদোন্নতি জনিত কারণে আমার বদলির আদেশ হয়েছে।এখনও রিলিজ আদেশ হাতে পায়নি। সরকারের যে কোন সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানায়।যেখানে আদেশ হবে,যেতে হবে এটাই নিয়ম।তবে বাঘাবাসির ভালোবাসায় আমি কৃতজ্ঞ ও ধন্য।যেখানেই দায়িত্বে থাকি না কেন বাঘাবাসির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা থাকবে।

উল্লেখ্য,গত ১৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মুহাম্মাদ ইব্রাহীম আলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বাঘা উপজেলা নির্বাহী অফিসার মো: তরিকুল ইসলামকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে চাঁপাইনওয়াবগঞ্জে বদলির আদেশ জারি করা হয়।তিনি রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত বছরের ১৩ ডিসেম্বর যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!