1. admin@auchsangbad.com : admin :
ঈদগাঁও উপজেলার তিন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নেই  - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ঈদগাঁও উপজেলার তিন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নেই 

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ঈদগাঁওর তিন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র না থাকায় গ্রামীন জনপদের লোকজন স্বাস্থ্য ঝুকিঁতে।তথ্য মতে,প্রতিটি ইউনিয়নে একটি করে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থাকার কথা থাকলেও কিন্তু কক্সবাজারের ঈদগাঁও  উপজেলার পোকখালী,ঈদগাঁও ও ইসলামপুরে দীর্ঘকালেও স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র নির্মিত হয়নি।এতে তিন ইউনিয়নের লোকজন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে নানাভাবে বঞ্চিত হচ্ছে।এদিকে জালালাবাদ আর ইসলামাবাদে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র থাকলেও অপরাপর তিন ইউনিয়নের অসহায় রোগীদেরকে কোন না কোন ভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।এতে এ দুই ইউনিয়নের দায়িত্বশীল চিকিৎসকেরা নানা ভাবে হিমশিম খাচ্ছে।দেখা যায়,জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি ঈদগাঁও বাজারের দক্ষিন পাশে হওয়ায় জালালাবাদ ইউনিয়ন ছাড়াও বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন গ্রামাঞ্চল থেকে রোগীরা প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ভীড় করে থাকে। স্ব স্ব ইউনিয়ন ভিক্তিক স্বাস্থ্য কল্যান কেন্দ্র না থাকার ফলে এক ইউনিয়নের লোকজনকে অন্য ইউনিয়নে গিয়ে স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে।এতে করে,অযথা সময় ও অর্থের অপচয় হচ্ছে বলে জানান গ্রামাঞ্চলের অসহায় রোগীরা।পোকখালী ইউপির সদস্য সালাউদ্দিন কাদের ও রাজনীতিবীদ আজীজুল হক রুবেল জানান,ইউনিয়নে স্বাস্থ্য-পরিবার কল্যান কেন্দ্র নেই।এলাকার অসহায় মানুষের দিকে দৃষ্টি রেখে একটি স্বাস্থ্য কল্যান কেন্দ্র নির্মানের দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।ইসলামপুরের ছৈয়দ মোহাম্মদ তামিম জানান,দীর্ঘবছর ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র না থাকায় গ্রামীন জনপদের লোকজন প্রাথমিক স্বাস্থ্য সেবা নিয়ে হিমশিম খাচ্ছে।একটি কল্যান কেন্দ্র স্থাপনের দাবী।জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান,কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পাঁচটি ইউনিয়নের মধ্যে পোকখালী, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে নেই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।বহুবার চেষ্টা করা হয়।জায়গার অভাবে বারবার পিছপা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!