1. admin@auchsangbad.com : admin :
ভৈরবে নানা আয়োজনে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ভৈরবে নানা আয়োজনে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩১১ বার পঠিত

মোঃ আলাল উদ্দিন।

ভৈরবে নানান কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৪ এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিলো ছাত্র- জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার।আজ মঙ্গলবার ২২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়।শোভাযাত্রা শেষে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী,শিক্ষক ও পরিবহন চালকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশ গ্রহণে আলোচনা সভা,অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ- সভাপতি জসিম উদ্দিন রবীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি।রিদওয়ান আহমেদ রাফি।বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মমতাজ বেগম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও ডীন প্রফেসর ডক্টর এ এফ এম নাজমুস সাদাত,ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ হাসমত উল্লাহ,রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ শতাধিক গ্রন্থের প্রণেতা জনাব মোঃ শহীদুল্লাহ।নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় অন‍্যন‍্যদের মাঝে বক্তব্য রাখেন নিসচা সদস‍্য এম এ বাকী বিল্লাহ।মিলনায়তনে উপস্থিত শিক্ষার্থী সহ সকলের মাঝে সড়কে যান চলাচলের জন‍্য করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করেন নিসচার মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন,কার্যকরী সদস‍্য,মোঃ নজরুল ইসলাম,জাকির হোসেন বিএসসি,শাহিনা আক্তার,ফাতেমা বেগম দীপালী, শফিকুল ইসলাম,সাধারণ সদস‍্য,ছাবেরা খানম সুবর্ণা, জেসমিন আক্তার,রুবিনা আক্তার সুবর্ণা,মোঃ জুয়েল মিয়া,মোঃ আলমগীর ভুইয়া,আবুল খায়ের আনছারী, তাসলিমা খাতুন লিছা।আলোচনা সভা শেষে যাত্রী ও চালকদের অসচেতনতা সড়ক দুর্ঘটনার অন‍্যতম কারণ এ বিষয়ের উপর স্কুল ও কলেজ পর্যায়ে চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।স্কুল পর্যায়ে পক্ষে কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ ও বিপক্ষে ভৈরব আইডিয়াল স্কুল অংশগ্রহণ করে চ‍্যাম্পিয়ন হয়েছেন ভৈরব আইডিয়াল স্কুল ও রানার্স আপ হয়েছেন কমলপুর হাজী জহির উদ্দিন স্কুল এন্ড কলেজ।শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সুজন আনিকা।কলেজ পর্যায়ে বিতর্কে চূড়ান্ত পর্বে অংশগ্রহন হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামান‍্য নম্বরের ব‍্যবধানে চ‍্যাম্পিয়ন হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজ ও রানার্স আপ হয়েছেন জিল্লুর রহমান প্রিমিয়ার ব‍্যাংক স্কুল এন্ড কলেজ শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থী মারসিহা রহমান।কলেজ ও স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নাট‍্যব‍্যক্তিত্ব মতিউর রহমান সাগর,উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইফফাত জাহান ত্রপা, সরকারি হাজী আসমত কলেজের বাংলা বিষয়ের প্রভাষক লুবনা হক,নিরাপদ সড়ক চাই নিসচা ভৈরব শাখার সহ -সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল হক জাবেদ, মডারেটরের দায়িত্ব পালন করেন প্রথম আলো ভৈরব বন্ধুসভার সভাপতি প্রিয়াঙ্কা তাকে সহযোগিতা করেন নিসচার দপ্তর সম্পাদক রাকিব হোসাইন।শেষে স্কুল -কলেজ -মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ‍্যে সড়ক নিরাপত্তা বিষয়ে,বয়স ভিত্তিক রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪ টি গ্রুপের বিজয়ীদের মাঝে সনদ,ক্রেস্ট,বই,কলম ও চাবির রিং প্রদান করেন অতিথিবৃন্দ।এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার সড়ক আইন মেনে চলতে সড়কে দুর্ঘটনা রোধ করতে নানান কর্মসূচী হাতে নিয়েছেন।সঠিক আইন মেনে চললে অবশ্যই সড়কে দুর্ঘটনা কম হবে আইন নিজেকে মানতে হবে এবং সড়ক আইন মানতে পরিবারসহ আত্মীয় স্বজনদের মধ্যে আইন মানতে সচেতন করতে হবে।ভৈরব বাসস্ট্যান্ড এর যানজট নিরসনে খুব দ্রুতই ব‍্যবস্থা গ্রহন করা হবে জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।বক্তারা নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সড়ককে নিরাপদ করতে নানা মূখী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।এবং আগামী দিনের সকল কার্যক্রমে নিজেকে রেখে সবধরনের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন।অনুষ্ঠানে বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার নেতৃবৃন্দ,সাংবাদিক ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!