1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে ময়মনসিংহে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ২১ অক্টোবর সোমবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন,বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বেশ কিছু ইতিবাচক চাওয়া পাওয়া ও পরিবর্তন রয়েছে।যা আমাদের সকল দপ্তরের সমন্বয়ে জনস্বার্থে অবশ্যই পূরণ করতে হবে।বর্তমান সময়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা আমাদের প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ।দ্রব্যমূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রত্যেকটি দপ্তরকে আরো দায়িত্বশীল হতে হবে।বাজার মনিটরিং ক্ষেত্রে আরও জোরদার ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি উপস্থিত চার জেলার জেলা প্রশাসকদের উদ্দেশ্য বলেন,প্রান্তিক কৃষকরা যাতে সরাসরি তাদের পণ্য বাজারে এসে বিক্রয় করতে পারে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।যাতে করে কৃষকরা তাদের পণ্যের প্রকৃত দাম পায় এবং ভোক্ততারাও সুলভ মূল্যে পণ্য ক্রয় করতে পারে।

ময়মনসিংহ স্বাস্থ্য অধিদপ্তর এর উপ-পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা বলেন, আগামী ২৪ অক্টোবর হতে ময়মনসিংহ বিভাগ ও ময়মনসিংহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম হতে ৯ম শ্রেণী ও সমমানের ছাত্রী এবং পিআই নির্ধারিত টিকাদান কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা প্রদান করা হবে।

ময়মনসিংহ গণপূর্ত অধিদপ্তরের প্রতিনিধি জানান, খালিয়াজুরি ফায়ার স্টেশনের সাথে সংযোগ সড়ক নির্মাণের জন্য পূর্ত কাজের প্রাক্কলন মহাপরিচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর,ঢাকা বরাবর প্রশাসনিক অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য প্রেরণ করা হয়েছে।এছাড়াও চলমান সকল প্রকল্প মানসম্মতভাবে যথাযথ সময়ে সম্পন্ন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

ময়মনসিংহের উপ মহা পুলিশ পরিদর্শক ড. মোঃ আশরাফুর রহমান বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন পূর্বক বিভিন্ন নাশকতাসহ যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ময়মনসিংহ পুলিশ তৎপর রয়েছে। এছাড়াও যানজট নিরশনে ফুটপাত ও সড়ক অবৈধ দখলমুক্ত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের চার জেলা প্রশাসকবৃন্দসহ ভিন্ন দপ্তরের প্রধানগণ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!