1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে সাংবাদিকের উপর হামলা ও গ্রেফতার ০১ - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ময়মনসিংহে সাংবাদিকের উপর হামলা ও গ্রেফতার ০১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি।

যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরোচীফ হোসাইন শাহিদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।হামলায় ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়।বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় আলিফ ইমরান (২৫) আটক করেছে পুলিশ।সে নগরের পাট গুদাম ব্রিজ মোর এলাকায় শফিকুল ইসলাম এর ছেলে।

গত বুধবার ৯ অক্টোবর সকাল সাড়ে ১১ টার সময় পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।জানা যায় সকাল সাড়ে ১১ টার দিকে সংবাদ সংগ্রহের কাজে যমুনা টিভির ব্যুরো চীফ হোসাইন শাহিদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মোটরসাইকেল যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন।পাট গুদাম এলাকায় ভৈরব রেল ক্রসিং রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের উপর হামলা চালায়।

হোসাইন শাহিদের মাথায় রেললাইনের পাথর দিয়ে আঘাত করে।তারপর ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর হামলার সময় তার কানেও হাতে কামড় দেয় ও পিটিয়ে ডানহাতে গুরুত্বর জখম করে হাত ভেঙে ফেলে।স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ খবর পেয়ে পৌঁছে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে।ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন হামলাকারী কে আটক করা হয়েছে।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!