1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

সুৃমন ভট্টাচার্য স্টাফ রিপোর্টার

“তরুণদের সম্পৃক্ত করি,উন্নত নগর গড়ি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব বসতি দিবস পালিত হয়। সোমবার (৭ অক্টোবর) ময়মনসিংহ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন ও গণপূর্ত অধিদপ্তর, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আয়োজনে ভাষা শহীদ আব্দুল জব্বার মিলায়তনে এ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার তাহমিনা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ময়মনসিংহ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

স্বাগত বক্তব্যে ময়মনসিংহ গণপূর্ত সার্কেল তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, সকলের জন্য আবাসন ও মানসম্মত জীবন নিশ্চিত করতে ১৯৮৬ সাল থেকে সারা বিশ্বে প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার জাতিসংঘ ঘোষিত বিশ্ব বসতি দিবস পালিত হয়ে আসছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর উদ্যোগে এ দিবসটি পালন করা হচ্ছে। আগামীর আধুনিক ও উন্নত নগরী গড়ে তোলার লক্ষ্যে তরুণদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি এবং তাদের বিভিন্ন মতামত নিয়ে আমরা কাজ করবো।

প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, বিশ্ব বসতি দিবসে, আশ্রয়ের মৌলিক অধিকারকে পুনরায় নিশ্চিত করা এবং শহরের পরিবেশের রূপান্তর প্রতিফলিত হয়। এবারের প্রতিপাদ্য উন্নত নগর ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়েছে। ২০৩০ সালের মধ্যে শহরে ৭০ শতাংশ বাসিন্দা হবে তরুণ। জনসংখ্যা বৃদ্ধি সাথে সাথে শহরগুলি যেমন বাড়তে থাকে, তেমনি শহরে চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করতে তরুণদের শক্তিকে কাজে লাগানোর সুযোগও বাড়াতে থাকে।

তিনি আরো বলেন, ন্যায় সংগত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে তরুণদের গুরুত্ব অপরিসীম। এই সম্ভাবনার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে হবে শিক্ষায় বিনিয়োগ, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা জোরদার করা এবং জলবায়ু মোকাবেলায় তরুণদের নেতৃত্বাধীন উদ্যোগকে উৎসাহিত করা, সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করা ও সকল খাতে টেকসই গতিশীলতা আনয়ন।

এছাড়াও আলোচনা সভায় জেলার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষার্থীরা নিরাপদ আবাসন গড়ার লক্ষ্যে উপস্থিত অতিথিবৃন্দদের সম্মুখে বিভিন্ন মতামত ও পরিকল্পনা উপস্থাপন করেন।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।এ সময় র‌্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,কলেজ – বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!