
মো: আব্দুল মোমিন-উপজেলা প্রতিনিধি রাজনগর।
দৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিক মৌলভীবাজার সদর উপজেলা প্রতিনিধি সাদমান আরফিন(শিহাব) মৌলভীবাজারে ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসীদের অস্ত্রের হামলায় গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।আমি সম্পাদক মহোদয় অশোক স্যারের সদয় দৃষ্টি কামনা করছি,সাদমান আরফিন (শিহাব) এর চিকিৎসার জন্য উনাকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন আমাদের স্বদেশ বিচিত্রা পরিবারের সকল সাংবাদিকরা কি পারিনা সাদমান আরফিন শিহাবের পাশে দাঁড়াতে।আমি আশা করব সকল সাংবাদিকরা নিজ নিজ জায়গা থেকে এর তীব্র প্রতিবাদ জানাবেন।এবং অশোক কুমার স্যার কে একটি ফান্ড তৈরির জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।