1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জ প্রেসক্লাবের বৈষম্যবিরোধী কমিটি গঠন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কিশোরগঞ্জ প্রেসক্লাবের বৈষম্যবিরোধী কমিটি গঠন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জ প্রেসক্লাবের দীর্ঘদিনের নানামুখী বৈষম্য নিরসনে সাংবাদিক ও বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের নিয়ে বৈষম্য বিরোধী কমিটি গঠন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) রাতে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আল আমিনকে প্রধান সমন্বয়ক করে ১৩ সদস্যদের এ কমিটি গঠন করা হয়।কমিটির অন্য সদস্যরা হলেন-দৈনিক দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ,এখন টিভির ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি মশিউর রহমান কায়েস,কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম, চ্যানল আই ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এসকে রাসেল,বিজয় টিভি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরফ উদ্দিন জীবন,দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান,ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মোস্তাফা শাওন,শতাব্দীর কণ্ঠের সামসুল আলম শাহীন।

এছাড়াও কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে চারজনকে রাখা হয়েছে। তারা হলেন-চব্বিশের বিপ্লবের অন্যতম সংগঠক সায়েদ সুমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসাইন,নুসরাত জাহান,শেখ মো. মুদ্দাছির।এর আগে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।এ আলোচনায় অংশ নেন বিভিন্ন গনমাধ্যমকর্মীগন।গণমাধ্যম কর্মীরা দীর্ঘদিন বন্ধ থাকা প্রেসক্লাবকে সবার জন্য মুক্ত করে দেওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন,”বৈষম্য দুরিকরনে যে কমিটি করা হয়েছে সেই কমিটি সকলের সাথে সমন্ময় করে বৈষম্যহীন করে তুলবে।এসময় বক্তরা প্রকৃত সাংবাদিক বান্ধব প্রেসক্লাব গড়ে তুলারও আহ্বান জানান বৈষম্য দূরিকরন কমিটিকে।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ,এটিএন নিউজ ও দৈনিক কালের কণ্ঠে জেলা প্রতিনিধি শফিক আদনান,দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি মাজহার মান্না,মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা,দৈনিক সকালের সময় এর জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম ভূইয়া,দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি সুলতান রায়হান ভূইয়া রিপন, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশ,নেক্সাস টেলিভিশন জেলা প্রতিনিধি রুমন চক্রবর্তী, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম বাদশা,স্বদেশে প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন,দৈনিক আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি ফারুকুজ্জামান,বাংলাদেশের কণ্ঠের জেলা প্রতিনিধি শফীক কবির,দৈনিক আজকের দেশের জেলা প্রতিনিধি আমিন সাদী,ঢাকার ডাকের জেলা প্রতিনিধি মোস্তাফা শাওন,বিজয় টিভি ও দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি শরফ উদ্দিন জীবন,এখন টিভি ও ঢাকা মেইলের জেলা প্রতিনিধি মশিউর কায়েস,চ্যানেল আই ও জাগো নিউজের জেলা প্রতিনিধি এসকে রাসেল,সিএনএন বাংলা টিভির জেলা প্রতিনিধি হুমায়ুন কবির,দৈনিক আজকের দর্পন এর জেলা প্রতিনিধি আসাদুজ্জামান খান লিপন,দৈনিক শতাব্দীর কন্ঠের শামসুল আলম শাহীন,কালের নতুন সংবাদের সম্পাদক খাইরুল ইসলাম,ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি রাজিবুল হক সিদ্দিকী,ডেইলি আমার টাইমস এর জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর,দ্যা সাউথ এশিয়ান টাইমসের জেলা প্রতিনিধি মনির হোসাইন,দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মেরাজ নাসিম, নাগরিক ভাবনার জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ,বাংলা এফএএমের জেলা প্রতিনিধি রাকিব মিয়া,ডেইলি আমার বাংলাদেশের আমিনুল ইসলাম,বার্তা বাজারের জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজন।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চব্বিশের বিপ্লবের অন্যতম সংগঠক সায়েদ সুমন।এসময় তিনি সাংবাদিকদের একতাবন্ধ হয়ে সত্যের পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীরা যে গনঅভ্যুত্থান এনে দিয়েছে,যে স্বাধীনতা এনে দিয়েছে তাতে কেবল ফ্যাসিবাদ সরকার পিছু হটেনি, দেশ থেকে দুর্নীতি বা বৈষম্যও পিছু হটেছে।আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা চাই এই প্রেসক্লাবেও কোন বৈষম্য থাকবে না।সুন্দর ও সত্যের পক্ষে সবাই কাজ করবে।উল্লেখ্য,দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৯ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীর কিশোরগঞ্জ প্রেসক্লাব উন্মুক্ত করে দেয়।এতে করে প্রতিদিনই সাংবাদিকগণ প্রেসক্লাবে যাতায়াত শুরু করে। ফলে ধীরে ধীরে সজীব হতে শুরু করে জেলার গনমাধ্যমকর্মীদের অন্যতম প্রাচীন এই প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!