কিশোরগঞ্জ জেলা জজকোর্ট ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্ট ভবনে আগামী ১৮ জুলাই বৃহস্প্রতিবার দুপুর ১ টা ১৫ মিনিটে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সভাকক্ষে বিচারিক কর্মকর্তাদের সঙ্গেঁ মতবিনিময় সভায় অভিভাষণ ও দুপুর ১ টায় বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগারের উদ্বোধন করবেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।এ বিষয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৫ জুলাই ২০২৪ইং
কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন।একই দিন দুপুর ১২ টায় মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কে কিশোরগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসন কিশোরগঞ্জ, জেলা ও দায়রা জজ কিশোরগঞ্জ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন বলে দপ্তর সূত্রে জানাগেছে।