1. admin@auchsangbad.com : admin :
র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজা কারবারি আটক! - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজা কারবারি আটক!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

রাশেদ কবির, সিরাজগঞ্জ ;

বিভিন্ন স্থানে একাধিক অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে সিরাজগঞ্জ ও বগুড়ায় ৬৬২ বোতল ফেনসিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন (র‌্যাব-১২)।অভিযান চালিয়ে বৃহস্পতিবার ০৬/০৭/২০২৪ রাত ১০ টার দিকে সিরাজগঞ্জ সদর থানাধীন ২ নং বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায় রেজিস্ট্রেশন বিহীন একটি কাভার্ড ভ্যান থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং ওই রাতেই ১১ টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা বাজার এলাকায় একটি ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৪৪৭৬) থেকে ৫১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।এরপর শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৪ টার দিকে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট মাদক কারবারির সাথে জড়িত থাকার অপরাধে ৫ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলো, কুষ্টিয়া সদরের খাজানগর (কাতলমারি) এলাকার মোঃ বক্কার শেখের ছেলে মোঃ মোজাহার শেখ (৩১), লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর এলাকার মোঃ নুর মোহাম্মদের ছেলে মোঃ আব্দুল মোনা (১৯), কুড়িগ্রাম জেলার কচুকাটা থানার কেদার (খাঁ পাড়া’) মহল্লার মৃত কামাল হোসেনের ছেলে মোঃ আনিছুর রহমান (৩৫), কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার কাঠগিরি এলাকার মোঃ মঈন আলীর ছেলে মোঃ নিজাম উদ্দিন (৪০) এবং একই জেলার কচাকাটা থানার দক্ষিন বলদিয়া (কুমারটারী’) এলাকার তমছের আলীর ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)।শুক্রবার সকাল ১১ টার দিকে র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ মারুফ হোসেন এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।অধিনায়ক আরও জানান,মাদক ব্যবসায়ীদের সাথে থাকা মাদক কেনা বেচার কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন, নগদ ছয় হাজার আটশো নব্বই টাকা, ১ টি ট্রাক ও ১ টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ সদর থানা, সলঙ্গা থানা এবং বগুড়া জেলার শেরপুর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!