1. admin@auchsangbad.com : admin :
ন্যায় বিচার ছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়-জেলাও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ  - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ন্যায় বিচার ছাড়া উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়–জেলাও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ 

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৫৬ বার পঠিত
oplus_0
শাহ সারওয়ার জাহান,কিশোরগঞ্জ প্রতিনিধি।
জেলা লিগ্যালএইড কমিটি, কিশোরগঞ্জ এর উদ্যোগে ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে  বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ জুন রবিবার বিকালে ইউনিভার্সিটির কনফারেন্স হলে ” স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ  বংগবন্ধুর বাংলাদেশ ” প্রতিপাদ্য নিয়ে  আলোচনা সভা ও  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উক্ত ইউনিভারসিটির আইন অনুষদের ডীন ও সাবেক জেলা ও দায়রা জজ মোঃ রফিকুল আলম এর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাসিমা তালুকদার মুনমুন। আলোচক ছিলেন জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল মামুন,ঈসাখাঁ ইউনিভার্সিটির আইন অনুষদের চেয়ারম্যান রিয়াদ আহমেদ তুষার।নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ১ এর বিচারক  জেলা ও দায়রাজজ মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন বর্তমান সরকারের  শাসনামলেই লিগ্যাল এইড ব্যবস্হার বিকাশ ঘটেছে।অন্য সময় বিরোধ নিষ্পত্তির বিষয়ে সরকারী প্রতিষ্ঠান এর সুযোগ ছিল না।প্রান্তিক মানুষের ন্যায় বিচার প্রাপ্তির  সুযোগ নিশ্চিত করতে পারলেই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে আর এ লক্ষঅর্জনের পথেই বর্তমান  সরকার হাটছে।লিগ্যাল এইড সেবা প্রাপ্তির অধিকার  নিশ্চিত করতে গণমাধ্যমকে কাজে লাগাতে হবে।বিরোধ  নিষ্পত্তির সংবাদ প্রকাশিত হলে অন্যদের ও এ দপ্তরের  প্রতি আস্হা তৈরী হবে।এর আগে আইন অনুষদের ছাত্রছাত্রীদের মাঝে হওয়া প্রানবন্ত বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ঐশী আহম্মেদ চৈতী,খন্দকার তুলি,ইশরাত জাহান রিয়া,তাটিন আহম্মেদ শৈতি,তানজিনা আক্তার,মারুফ মিয়া।বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথি দের মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়েছে।দুই পর্বের অনুষ্ঠানে ঈশাখাঁ ইউনিভার্সিটির শিক্ষক,শিক্ষার্থী সহ লিগ্যাল এইড সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্হানীয় সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!