1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীতে বিশ্ব মেডিটেশন দিবস পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

মেডিটেশন হলো মনের ব্যায়াম।নীরবে বসে সুনির্দিষ্ট অনুশীলনে বৃদ্ধি পায় মনোযোগ ও সচেতনতা।মনের স্বেচ্ছা নিয়ন্ত্রণে সৃষ্টি হয় ইতিবাচক দৃষ্টিভঙ্গি।প্রশান্তি আর সুখানভূতি বাড়ানোর পাশাপাশি গভীর আত্মনিমগ্নতা আত্মশক্তির জাগরণ ঘটায় ভেতর থেকে।আর অন্তরের এই জাগরণই ইতিবাচক প্রভাব ফেলতে পারে সামগ্রিক জীবনে।তাইতো বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ নিয়মিত মেডিটেশন করেন।চিকিৎসা,শিক্ষা, সৃজনশীল উদ্যোগ সবখানেই দিন দিন ধ্যানের এমন বিস্তার লাভের প্রেক্ষাপটকে সামনে রেখেই আজ ২১ মে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।মেডিটেশন দিবস পালনের মূল উদ্যোক্তা কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার।স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে প্রতি বছরের মতো ২১ মে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস।লালন শাহ্ মুক্ত মঞ্চ প্রাঙ্গণে সকাল ৬টায় শুরু হয় কর্মসূচি।সঞ্চালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের আর্ডেন্টিয়ার সামরোজ ফরহা খান।ঘন্টাব্যাপি আয়োজনে একত্রিত হলেন সাংবাদিক,মিডিয়া ব্যক্তিত্ব,চিকিৎসক,শিক্ষক,শিক্ষার্থী,ব্যবসায়ী,গৃহিনীসহ নানা বয়সী নানা পেশার শত শত মানুষ।এছাড়া মেডিটেশনের গুরুত্ব ও উপকার নিয়ে কোয়ান্টাম থেকে প্রকাশিত হয়েছে বিশেষ বুলেটিন।সারা দেশে একই সঙ্গে সকাল ৬টায় এবং দেশের বাইরে ইউরোপ,আমেরিকা, ফ্রান্সসহ বিভিন্ন স্থানে প্রবাসী বাংলাদেশিরাও ধ্যানমগ্ন হয়েছেন দিনটিতে।আত্মশক্তির বিকাশ,রোগ নিরাময়, সাফল্য কিংবা প্রশান্তি লাভে মেডিটেশনের গুরুত্ব এখন প্রমাণিত সত্য।নিয়মিত অনুশীলন মানুষের ভেতরের ইতিবাচক সত্ত্বাকে জাগিয়ে তোলে।নিয়মিত চর্চায় কমে যায় মনের রাগ ক্ষোভ দু:খ হতাশা টেনশন স্ট্রেস কিংবা মানসিক চাপ।নেতিবাচকতা থেকে দৃষ্টিভঙ্গি বদলে যায় ইতিবাচকতায়।সমমর্মী হয়ে ওঠে মন।ফলে পারিবারিক পেশাগত সামাজিক সম্পর্কগুলো আরো সুন্দর হয়ে ওঠে। আর এমন প্রায়োগিক কার্যকারিতায় বিশ্বজুড়ে মেডিটেশন হয়ে উঠেছে নিরাময়ের বিকল্প পদ্ধতি।হৃদরোগ,ক্যান্সার, ফুসফুসের জটিলতা,লিভার সিরোসিসসহ আরও নানা রোগের মূলে রয়েছে টেনশন বা স্ট্রেস।স্ট্রেস মুক্তির জন্যে মেডিটেশন এখন বিশ্বব্যাপি সমাদৃত।স্ট্রেস মোকাবিলায় মুক্তরাষ্ট্রের শত শত হাসপাতালে চিকিৎসকরা প্রতিরোধমূলক যত হিসেবে রোগীদের যোগ-মেডিটেশন প্রশিক্ষণ দিচ্ছেন।মনকে শিথিল করার মাধ্যমে কীভাবে একজন মানুষ তার মানসিক সামর্থ্যকে তুঙ্গ অবস্থায় নিয়ে যেতে পারে।‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে এবারের দিবস। ভালো ভাবনা,ভালো বলা,ভালো করা আর ভালো থাকার প্রত্যয়ে দেশকে স্বর্গভূমি বানাতে সর্বসাধারণের মধ্যে মেডিটেশনকে ছড়িয়ে দেয়া এখন সময়ের দাবি।মেডিটেশন দিবসের প্রত্যাশা, নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধ্যান এক সময় শিক্ষা প্রতিষ্ঠানসহ ঘরে ঘরে ছড়িয়ে পড়বে।আর নিয়মিত চর্চায় সমমমর্তিতা নিয়ে এ দেশ রূপান্তরিত হবে সুস্থ সবল কর্মদ্যোমী সুশৃঙ্খল মানবক এক মহাসমাজে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!