1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

আবুল হাশেম,স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে।ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বহির্বিশ্বের সাথে মিল রেখে সারাদেশের ন্যায় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ২১তম বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়।এবারের প্রতিপাদ্য বিষয় হলো ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।দিবসটি উপলক্ষ্যে আজ সোমবার (২০ মে) সকাল সাড়ে ৯ টায় বিএসটিআই’র রাজশাহী বিভাগীয় সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসা বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদান করতে হবে।টেকসই উন্নয়ন, টেকসই শিল্পায়ন ও বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক পরিমাপ ও মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতির প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার অতি দ্রুততম সময়ে সিএনজি ও এলপিজি ডিস্পেন্সার ভেরিফিকেশন কার্যক্রম চালু করার জন্য বিএসটিআই’কে পরামর্শ প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৫) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. মুনিম ফেরদৌস ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু।বক্তব্যে মুনিম ফেরদৌস খাদ্যে ভেজাল ও ওজনে কম প্রদানকারী সকলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান এবং জনসাধারণকে সাথে নিয়ে এ ধরণের গুরুতর অনিয়ম প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।মাসুদুর রহমান রিংকু বলেন, আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছি বিধায় আমাদেরকে ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।ব্যবসায়ী সংগঠন হিসেবে ভেজাল ও ওজনে কারচুপি রোধে সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।মূল প্রবন্ধ উপস্থাপক ও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আরিফুল ইসলাম নাহিদ।তিনি তার বিশেষজ্ঞ বক্তব্যে, পরিবেশ সংরক্ষণ, শক্তি ব্যবস্থাপনা, স্বাস্থ্য সেবা এবং কৃষি ও খাদ্য নিরাপত্তায় পরিমাপের ভূমিকা সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান ইঞ্জিঃ মোঃ সাইফুল ইসলাম।সভাপতি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ।তিনি বলেন,সমন্বিত উদ্যোগে সবাই মিলে একসাথে কাজ করলে টেকসই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে।আলোচনা অনুষ্ঠানে রাজশাহী বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ,শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ,সরকারী,স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে অতিথিবৃন্দ রাজশাহী বিএসটিআই প্রাঙ্গনে অবস্থিত ‘মুজিব কর্নার’ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।একই সাথে বিএসটিআই’র আন্তর্জাতিক মানসম্পন্ন রসায়ন ও পদার্থ পরীক্ষাগার পরিদর্শন করেন।উল্লেখ্য,বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন উপলক্ষে রাজশাহী মহানগরীসহ অত্র বিভাগের সকল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশ্ব মেট্রোলজি দিবসের শ্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও পোষ্টার টানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!