1. admin@auchsangbad.com : admin :
বর্নিল আয়োজনে কিশোরগঞ্জে জেলা আইনগত সহায়তা দিবস উদযাপিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বর্নিল আয়োজনে কিশোরগঞ্জে জেলা আইনগত সহায়তা দিবস উদযাপিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২৪৫ বার পঠিত
শাহ সারওয়ারজাহান,কিশোরগঞ্জ।
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা লিগ্যাল এইড কার্যালয় দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।সকাল নয়টায় রেলী ও এগারটায় আলোচনা সভার আয়োজন করে।জেলা জুডিশিয়াল  ম্যাজিষ্ট্রেট কোর্ট চত্বরে বিশাল প্যান্ডেলে”স্মার্ট  লিগ্যাল এইড,স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”প্রতিপাদ্য নিয়ে ২৮ এপ্রিল(রবিবার)জজকোর্ট কিশোরগঞ্জ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ জান্নাতুল ফেরদৌস ইবনে হক।স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিঃ সহকারী জজ নাসিমা মুনমুন তালুকদার।জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ২২০ টি ভিকটিম এর মামলায় আইনসহায়তা করা হয়।এডিআর এর মাধ্যমে ৮৪১ টি মামলা নিষ্পত্তি করা হয়।এছাড়াও বিভিন্ন ভাবে ভিকটিম দের সহায়তা করছেন বলে সভায় প্রতিবেদন পেশ করেন।
বক্তব্য রাখেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাম্মি হাসিনা পারভীন,অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফাতেমা জাহান স্বর্ণা,অতিরিক্ত  জেলা ও দায়রা জজ মোঃ হামিদুল ইসলাম,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল মামুন।জিপি বিজয় শংকর রায়,আইনজীবি সমিতির সভাপতি এড.শহিদুল আলম শহিদ,সাধারণ সম্পাদক এড.মোঃ আমিনুল ইসলাম রতন, এড.মায়া ভৌমিক,উপকার ভোগী ক্লান্তি আক্তার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইন সহায়তা পাওয়ার পর পারিবারিক বিরোধ নিষ্পত্তির বিষয়টি তুলে ধরেন।আলোচনা সভার পূর্বে জেলা লিগ্যাল এইড এর ব্যানারে একটি রেলী শহর প্রদক্ষিণ করে জজকোর্ট চত্বরে গিয়ে শেষ হয়।এতে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ,পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার),জেলা পরিষদ চেয়ারম্যান এড.মোঃ জিল্লুর রহমান,পাবলিক প্রসিকিউটর আবু নাসের মোঃ ফারুক সন্জু।কোর্ট চত্বরে প্রখর রোদ উপেক্ষা করে  মানবাধিকার ও আইন সহায়তার বিভিন্ন কার্যক্রমে  নিয়োজিত এনজিও সংস্হা গুলো ৫ টি ষ্টলে আইন সহায়তার বর্ণনা সহ কার্যক্রমে ব্যবহৃত প্রকাশনা  উপস্হাপনের মাধ্যমে ইপসা্,পপি,মহিলা পরিষদ দিবসটিকে প্রানবন্ত করে তোলে।একই স্হানে বিকেল চার টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করেন জেলা লিগ্যাল এইড।
সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!