
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
সৃস্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পণ করেন মমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস।আজ ১৬ ডিসেম্বর (শনিবার মন স্বাধীনতা দিবস নাকি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তব্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, এক সময় আমাদের দেশকে তলাবিহিন রাষ্ট্র বলা হতো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বল্পোন্নত এবং পরে উন্নয়নশীল দেশে পরিণত হবার গর্ব অর্জন করেছি।এখন আমাদের লক্ষ্য উন্নত বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনায় যারা দেশ পরিচালনা করছে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।তবেই দেশ এগিয়ে যাবে উন্নত বাংলাদেশের পথে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম ফেরদৌস, পরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ জাকিউল ইসলাম,ভারপ্রাপ্ত উপ-পরিচালক ও সহকারী পরিচালক (প্রশাসন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,ডা. শেখ আলী রেজা সিদ্দিকী,সহকারী পরিচালক,(অর্থ ভান্ডার),ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,ডা. খালেদ মোশাররফ হোসেন, সিনিয়র স্টোর অফিসার,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,ডা. ইভানা তাসনীম,ভারপ্রাপ্ত আর,পি (শিশু) বিভাগ,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান,সর্দার বহির্বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,মোঃ গোলাম মোস্তফা,রেকর্ড কিপার,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,মোঃ লুতফর রহমান,সিনিয়র স্টাফ নার্স,ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল,শ্রীমতী নীভা রানী চন্দ,
সেবা তত্ত্বাবধায়ক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।সময় আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।