1. admin@auchsangbad.com : admin :
হোসেনপুরে হেলিকাপ্টারে চড়ে কর্মচারীর বাড়ীতে সৌদি মালিক - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

হোসেনপুরে হেলিকাপ্টারে চড়ে কর্মচারীর বাড়ীতে সৌদি মালিক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

মোঃ সোহেল মিয়া, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চর গ্রামের তিন সহোদর খাইরুল ইসলাম( ৪০) আব্দুল হামিদ(৩৫) ও সারোয়ার হোসেন সাহিদ (৩০)চাকরি করেন সৌদি আরবের দাম্মাম আল হাচা শহরে।সেখানকার স্থানীয় বাসিন্দা সামিম আহমেদ হলিবির প্রতিষ্ঠানে।খাইরুল ২০ বছর মাজ্রা(বাগানে) হামিদ ৭ বছর মাজ্রায় ও সাহিদ ৭ বছর ধরে গাড়ী চালকের কাজ করছেন সেখানে।তিন জনই উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রামের মৃত.চান মিয়ার ছেলে। দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কাজ করার সুবাদে কপিল(মালিক)সামিম আহমেদ হলিবির সঙ্গে একটা সখ্যতা গড়ে উঠে তাদের।অর্জন করেছেন সৌদি মালিকের আস্থা ও ভালবাসা।সন্তানের ন্যায় যত্ন করেন তাদের।তাইতো সেই সম্পর্কের টানে বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানার আগ্রহ নিয়ে কর্মচারীদের বাড়ী।ছুটে এসেছেন বাংলাদেশে।গত সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় সৌদি আরবের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভোর ৪ টায়।সৌদি নাগরিক সামিম আহমেদ হলিবি ও তার ছেলে আব্দুল লিলা হলিবি এবং সাথে ছিলেন বাংলাদেশি কর্মচারী খাইরুল।পরে মঙ্গলবার (২১ নভেম্বর)সকালে সেখান থেকে হেলিকপ্টারে চড়ে উপজেলার পৌর এলাকার ঢেকিয়া খেলার মাঠে এসে নামেন তারা সকাল সোয়া ১০ টায়।সেখানে সৌদি মালিক ও তার ছেলেকে দেখতে ভিড় করেন উৎসুক জনতা। ফুলের মালা দিয়ে অভিনন্দন জানান গ্রামবাসী।পরে প্রাইভেট কারে চড়ে কর্মচারীদের পৌর এলার বাসায় যান।তিন দিন থেকে ঘুরে ঘুরে দেখবেন বাংলাদেশের গ্রাম গুলি।বাংলাদেশে এসে কেমন লাগলো এমন প্রশ্নে সামিম আহমেদ হলিবি বলেন, আমার খুবই ভালো লেগেছে। বাংলাদেশে আসতে পেরে আমি সবচেয়ে খুশি।তারা(খাইরুল,হামিদ,সাহিদ)শুধু আমার কর্মচারী না আমার সন্তানের মতো। তিনি আরও বলেন, সততা ও বিনয়ীর জন্য এবং আমার প্রতিষ্ঠানের সম্মান বজায় রাখার জন্য তাদের ওপর আমি অনেক বেশি নির্ভরশীল।প্রবাসী কর্মচারী আব্দুল হামিদ বলেন,আমাদের বাড়ীতে আমাদের কপিল(মালিক) আসছে আমরা আনন্দিত। উনারা (মালিক ও তার ছেলে) কয়েকদিন থেকে আমাদের গ্রাম শহর ঘুরে দেখবেন,আমাদের দেশীয় কৃষ্টি -সংস্কৃতি সম্পর্কে জানবে, বাঙগালী খাবারেরর স্বাদ নিতে চান।আমি এক সপ্তাহ আগে দেশে আসছি, আমার বড় ভাই আসছে সৌদি মেহমানদের সাথে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!