1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশং ডে - ২০২৩ পালিত হয়েছে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীর বাঘায় কমিউনিটি পুলিশং ডে – ২০২৩ পালিত হয়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪০৪ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ

সারাদেশের ন্যায় রাজশাহীর বাঘায় উদযাপন করা হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩।দিবসটির এবারের প্রতিপাদ্য–‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।শনিবার (৪ নভেম্বর) বাঘা থাানর আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালিত হয়।উক্ত দিনটিতে র‍্যালি, আলোচনা সভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদান ইত্যাদি কর্মসূচী পালন করা হয়।উক্ত সভায় সভাপতিত্ব করেন, বাঘা থাানর অফিসার ইনচার্জ মো খায়রুল ইসলাম। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা- যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা হয়।এটি একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধবিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়।চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা,অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।প্রধান অতিথির এর বক্তব্য প্রনব কুমার (সিনিয়র সহকারী পুলিশ সুপার, চারঘাট সার্কেল রাজশাহী) বলেন, ১৯৭৫ সালে পুলিশ সমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন “তোমরা জনগণের পুলিশ”।সহজেই আমরা জনগণের পুলিশ হতে পারি নাই।ত্রিশ লক্ষ শহিদ ও অগণিত মা-বোনের সম্ভামের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি।এ স্বাধীনতা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য প্রাণ দিতে প্রস্তুত। তিনি মুক্তিযুদ্ধসহ দেশের যেকোনো দুর্যোগে পুলিশের ভূমিকা তুলে ধরেণ।উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মো আশরাফুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাঘা উপজেলা আওয়ামী লীগ, কুদ্দুস সরকার সভাপতি বাঘা পৌরসভা আওয়ামী লীগ, মো শাহিনুর রহমান পিন্টু সহ বাঘা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ৪৯ হাজার ৫২৯টি কমিটিতে আট লাখ ৯৪ হাজার ২০৬ জন কমিউনিটি পুলিশিং সদস্য রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!