1. admin@auchsangbad.com : admin :
দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ আল্লামা সাঈদীর তৃতীয় শাহাদাত বার্ষিকীতে ইস্তানবুল হোটেল এন্ড রিসোর্ট এর দোয়া ও ইলম মাহফিল’ এর আয়োজন  গৌরীপুরে ধান ক্রয়ে দুর্নীতির অভিযোগ, সুবিধা নিচ্ছে প্রভাবশালী সিন্ডিকেট ক্ষমতার বৃত্তে মানবিকতার হাহাকার রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি কটিয়াদীতে মিঠাপানির মাছের জন্য অভয়াশ্রম তৈরি করবে সরকার : প্রাণিসম্পদমন্ত্রী নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে মানসম্মত পশুখাদ্যের বিকল্প নেই দ্রুত বীমা দাবি পরিশোধ ও গ্রাহকসেবায় গুরুত্ব দিচ্ছে পপুলার লাইফ হালুয়াঘাট -ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই আলম মিয়া? বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ২০২৬ অনুষ্ঠিত জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা দিল ময়মনসিংহ সিটি করপোরেশন ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ এর প্রধান কার্যালয়ে এমপি ড. ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের সৌজন্য সাক্ষাৎ ফুলবাড়িয়ায় নিখোঁজ কাস্টমস কর্মীর ১৫ টুকরা মরদেহ উদ্ধার, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ কটিয়াদীতে ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জনতার মানববন্ধন। শিক্ষার্থীদের নিয়ে ‘ক্লিন সানডে’ পালন, পরিচ্ছন্নতা অভিযানে এমপি ওয়াহিদ চরনিলক্ষীয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় গাড়ি আত্মসাৎ ও বিক্রির অভিযোগে যুবক আটক, আদালতে প্রেরণ ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্টের চেয়ারম্যান মাসুদ সাঈদী, এমপি- বিদেশ সফর শেষে দেশে ফিরলে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা কুলিয়ারচরে বেহাল রাস্তা পাকাকরণ, সরু ব্রিজ ভেঙে প্রশস্তকররণ ও ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবী এলাকাবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এসিজি-স্বাস্থ্য এর মতবিনিময় সভা অনুষ্ঠিত ইতিবাচক সাংবাদিকতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দিনাজপুরকে এগিয়ে নিতে হবে: অতিরিক্ত পুলিশ সুপার অভিযোগের প্রেক্ষিতে আকুয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে মসিক প্রশাসক ময়মনসিংহে স্বামীকে শ্বাসরোধে হত্যা: দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড ময়মনসিংহে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার ৯ যুক্তরাষ্ট্রের বাফেলোতে “ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব বাফেলো’র পূর্ণাঙ্গ কমিটি গঠিত রূপালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-র ‘স্মার্ট রূপালী ডিভিশন’-এর জবা প্রজেক্টের ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এফ এম আব্বাস উদ্দিন

দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪০৩ বার পঠিত

মুছাম্মৎ রোকেয়া আক্তার, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

দখলদার ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী বিপ্লবী জনতার পক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ অক্টোবর) বাদ আছর উপজেলার আগরপুর বাসস্ট্যান্ডে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে ও বাজিতপুর-লক্ষ্মীপুর হাইওয়ে সড়কে রামদী ইউনিয়ন পরিষদের ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।রামদী ইউনিয়ন পরিষদের একাধিক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আলাল উদ্দিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও ইমাম-ওলামাদের নিয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে সহস্রাধিক মুসল্লি অংশ নেন।প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরাইলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনি মুসলমানদের ওপর বর্বরোচিত ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানানো হয়। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা সরকারের কাছে দাবি জানান বাংলাদেশ থেকে যারা স্বেচ্ছায় ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে চাই তাদেরকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সংসদে নিন্দা প্রস্তাব এনে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেওয়ার অনুরোধ জানানো হয়, ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করার অনুরোধ করা হয়, সাংবাদিকদের মাধ্যমে মুসলিম বিশ্ব নেতাদের কাছে দাবী জানানো হয় তারা যেনো ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইলকে ধ্বংস করে দেয়। বিশ্বের মুসলিম দেশগুলো এক হয়ে ইসরাইলের বিপক্ষে অবস্থান নিলে ইসরাইল টিকে থাকতে পারবে না বলেও দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!