1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩-সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ৪৭২ বার পঠিত

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ থেকে

রবিবার (১৫ অক্টোবর) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের আয়োজনে এই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ বিভাগের ০৪ জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনার মোট ০৮টি দল এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বঙ্গমাতা গোল্ডকাপে শেরপুর সদর উপজেলার বাদাতেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল অংশগ্রহণ করে। খেলায় ময়মনসিংহ দল ৪-১ গোলে চ্যাম্পিয়ন হয়। বঙ্গবন্ধু গোল্ডকাপে জামালপুরের মাদারগঞ্জের চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল অংশগ্রহন করে। এতে জামালপুর ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণকালীন সময় খেলোয়ারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, তোমরা আগামীতে আমাদের নেত্রকোনার সন্তান জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফ খান জয়ের মত ফুটবলার হয়ে বিশ্বমঞ্চ দাপিয়ে বেড়াতে এবং দেশের প্রকৃত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারো সেই কামনা করছি। প্রতিমন্ত্রী আরো বলেন, তোমরা যারা জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহন করবে ও আগামীতে চ্যাম্পিয়ন হতে পারো প্রশাসনকে সাথে নিয়ে আমরা সবধরনের সহযোগিতা অব্যাহত রাখব এবং খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, স্বাগত বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা, ময়মনসিংহ বিভাগের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, বিভাগের জেলা উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাধারণ দর্শকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!