1. admin@auchsangbad.com : admin :
আস্করপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

আস্করপুর ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪১০ বার পঠিত

মােঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ সেপ্টেম্বর-২০২৩) বিকেল ৫টায় আস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মাদক, সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ,ইভটিজিং,যৌতুক,বাল্যবিবাহ,আত্মহত্যা,নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স,মানব পাচার,গুজব,কিশোর গ্যাং,সাইবার ক্রাইম,সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রামনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও আলোচনা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাজেদুর রহমান,মোঃ জিয়াউর রহমান,আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ জাকিয়া সুলতানা, মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমূখ।অনুষ্ঠানের প্রধান অতিথি
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন,মাদকের সাথে কোন আপোষ নেই।মাদক সকল অপরাধের মা।মাদকসেবিরা বাবা-মা,প্রতিবেশীসহ সকলের সাথে খারাপ আচরন করে।শুধু ওসি ও ইউএনও একার পক্ষে মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ ঠেকানো সম্ভব নয়।আমাদের সবাইকে ওসির ভূমিকা পালন করতে হবে। তিনি যে কোন মূল্যে সমাজ থেকে মাদকসেবিদের প্রতিহত করার আহবান জানান।সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং,যৌতুক,বাল্যবিবাহ,আত্মহত্যা, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও মানব পাচারের মত অপরাধ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বক্তারা এসব অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!