1. admin@auchsangbad.com : admin :
রাজশাহীর আদালতে প্রতারণা মামলায় অধ্যক্ষ কারাগারে - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

রাজশাহীর আদালতে প্রতারণা মামলায় অধ্যক্ষ কারাগারে

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঘা উপজেলার বাউসা ভোকেশনাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম কে প্রতারণা মামলায় আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন।বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) দুপুরে তাকে দ্বিতীয়বারের মতো আটক করা হয়।এর আগে চলতি বছরের ২৩ মার্চ আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয়।পরে ৮দিন কারাবাস শেষে বাদির সাথে সমন্বয়ের শর্তে জামিন মঞ্জুর করে আদালত। জামিনের এ শর্ত ভঙ্গের কারণে পুনরায় তাকে আবারও আটক করা হয়।আটককৃত অধ্যক্ষ রেজাউল করিম বাউসা পূর্বপাড়া গ্রামের মৃত অয়েজ উদ্দিনের ছেলে।জানা যায়,উপজেলার বাউসা ভেড়ালী পাড়া গ্রামের আবু তালেব প্রামানিকের ছেলে রবিউল হাসান কে চাকরি দেওয়ার নামে অর্থ প্রতারণা করেন এ অধ্যক্ষ।এ ঘটনায় রবিউল হাসান বাদী হয়ে ৬ জনকে সাক্ষী করে রাজশাহীর বাঘা থানার আমলী আদালতে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করেন।অভিযোগ সুত্রে জানা যায়, চাকুরী প্রত্যাশী শিক্ষিত বেকার যুবক রবিউল ইসলাম কে কম্পিউটার ল্যাব এ্যাসিট্যান্ট পদে চাকুরী দেওয়ার নামে অর্থ দাবি করে। রবিউলের কাছ থেকে দুই কিস্তিতে ৭ লক্ষ ৫০ হাজার টাকা নেয় অধ্যক্ষ রেজাউল করিম।প্রথমে ১৯/০২/২০১৫ ইং তারিখে নেয় ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। এর পর নিয়োগ ও যোগদান পত্র না দিয়ে চাকরি প্রার্থী রবিউল কে দিনের পর দিন ঘুরাতে থকে। পুনরায় নিয়োগ ও যোগদান পত্র দিবে বলে ২১/০৪/২০২০ ইং তারিখে ২ লক্ষ ৭৫ হাজার টাকা নেয় অধ্যক্ষ। চাকুরী পাওয়ার আশায় রবিউল সর্বমোট ৭ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করেন অধ্যক্ষ রেজাউল করিম কে।এদিকে চাকুরী প্রার্থীর আশা পরিনত হয় নিরাশায়। অধ্যক্ষ চাকরি না দিয়ে এ টাকা আত্মসাৎ করেন।চাকরি না পায়ে একবুক হতাশা নিয়ে টাকা চাইতে গেলে রেজাউল অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।এ বিষয়ে রবিউল বাদি হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।সেখানে কোন ফল না পেয়ে তিনি চলতি বছরের ২ ফেব্রুয়ারী ৬ জন কে সাক্ষী করে রেজাউল করিমের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানা আমলী আদালতে মামলা দায়ের করেন।এ ঘটনায় বাদির সাথে আপোষ না করায় আদালত তাকে আটক করে জেল হাজতে প্রেরন করেন।এ বিষয়ে রবিউল হাসান বলেন, বেকার জীবন বড় কষ্টের। তাই চাকরি পাওয়ার আশায় অধ্যক্ষ রেজাউল করিমের হাতে তুলে দিয়েছিলাম কষ্টার্জিত টাকা।কিন্তুু তিনি আমাকে চাকরি না দিয়ে উল্টো প্রাণ সংশয়ের হুমকি দিয়েছেন।আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা আছে।সঠিক ও ন্যায় বিচার পাবো বলে আমি আশাবাদী।মুঠোফোনে বাদি পক্ষের আইনজীবী জানান, অধ্যক্ষ রেজাউল করিম ২৩ মার্চ আদালতে হাজিরা দিতে গেলে তাকে আটক করা হয়। পরে ৮ দিন কারাবাস শেষে বাদির সাথে সমন্বয়ের শর্তে জামিন মঞ্জুর করে আদালত।জামিনের এ শর্ত ভঙ্গের কারণে পুনরায় তাকে আবারও আটক করা হয়। আগামীতে আদালতে এ মামলার সাক্ষী শুনানি হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!