
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.
বিরলে বিভিন্ন মুদি দোকান,কাঁচা বাজার,ডিম,আলু ও দেশি পিঁয়াজ’সহ বিভিন্ন দ্রব্যাদির দাম মনিটরিং করে এক ব্যবসায়ী’কে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার বিরল বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ আফছানা কাওছার।এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য (বিস্কুট,চিড়া,মুড়ি ও অন্যান্য খাদ্যদ্রব্য) বিক্রির অপরাধে এক দোকানদারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও আফছানা কাওছার বলেন, প্রথমত অবস্থায় সর্তকমূলক জরিমানা করা হলো।
এ অভিযান অব্যাহত থাকবে।