1. admin@auchsangbad.com : admin :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৭ বার পঠিত

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে এরই মধ্যে তফসীল ঘোষণা করা হয়েছে।আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।নির্বাচনী তফসীল ঘোষণার পর থেকে সরগরম হয়ে উঠেছে রাজশাহী মহানগরীসহ জেলা।কে হবেন সভাপতি,আর কে হবেন সম্পাদক,সেই সাথে অন্যান্য পদে কারা আসতে পারে এবার,এমনই জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে।তবে নতুন কমিটিতে যারাই আসুক তাঁরা সকলে উৎসব মূখর পরিবেশে করছেন নির্বাচন।এরই ধারাবাহিকতায় আজ মনোনয়ন ফরম বিতরণ করা হয়।৫ সেপ্টেম্বর(বুধবার)সকাল ১০ টা থেকে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে মনোনয়ন ফরম বিতরণ করা হয়।মনোনয়ন ফরম দুপুর দুটা পর্যন্ত বিতরণ করা হয়েছে।নির্বাচন পরিচালক কমিটির দায়িত্বপ্রাপ্ত সচিব মীর তোফায়েল হোসেন ছন্দের নিকট থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।এদিন বিভিন্ন পদে ১৪ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। মনোনয়ন ফরম বিতরণের শেষ সময় ৮ সেপ্টেম্বর। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ৯ সেপ্টেম্বর সকাল ১০ টা হতে বেলা ২ টা পযর্ন্ত।এদিন সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তিনজন।জাতীয় দৈনিক মুক্ত খবর পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান লিয়াকত হোসেন,দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা,আনন্দ টিভির রাজশাহী প্রতিনিধি শামসুল ইসলাম।সহ-সভাপতি পদে মনোনয়ন উত্তোলন করেন আজকের বসুন্ধরা পত্রিকার স্টাফ রিপোর্টার আনসার তালুকদার স্বাধীন।সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন জাতীয় দৈনিক গণকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রেজাউল করিম।এছাড়াও সহ- সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন স্বদেশ প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আল আমিন হোসেন ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার মোস্তাফিজুর রহমান জীবন। সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন উত্তোলন করেন ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার রাজশাহী প্রতিনিধি শাহীন সাগর। অপরদিকে দপ্তর সম্পাদক-পদে মনোনয়ন উত্তোলন করেন দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নিহাল খান ও কোষাধ্যক্ষ পদে আজকের দর্পন পত্রিকার ব্যুরো প্রধান ওদুদুজ্জামান সুবাস।অন্যান্য পদের মধ্যে নির্বাহী সদস্য পদে দৈনিক প্রথম কথার শফিকুল ইসলাম ইমন,সকালের সময় পত্রিকার ফটো সাংবাদিক আক্তার হোসেন হিরা মনোনয়ন ফরম উত্তোলন করেন। উল্লেখ্য,নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা,সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী।প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান।সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু।নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান,রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল,রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!