1. admin@auchsangbad.com : admin :
কুলিয়ারচরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

কুলিয়ারচরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২১৭ বার পঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু সিনিয়র ষ্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিকের সাথে অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন গণমাধ্যমকর্মীরা।আজ সোমবার বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সাংবাদিক মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মানববন্ধনে ভৈরব,কুলিয়ারচর ও বেলাবো উপজেলার শতাধিক গণমাধ্যমকর্মীসহ কয়েকশ এলাকাবাসী অংশ নেন।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি দৈনিক লাল সবুজের দেশ ও অপরাধ জগতের সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহম্মেদ, সাংবাদিক এডভোকেট শাহ আলম,দিদার হোসেন পিন্টু, কায়সার হামিদ,শাহিন সুলতানা,মৌসুমী আক্তার,সোহানুর রহমান,এম এ হালিম,মোঃ ছাবির উদ্দিন রাজু ও নির্যাতিত সাংবাদিক মো.সবুজ মিয়া প্রমূখ।এই সময় সাংবাদিক নেতারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।সাংবাদিক সবুজের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের সহায়তা কামনা করেন।গত ২৬ আগস্ট শনিবার আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আজিজ উল্লাহ ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে দৈনিক জাগো নিউজ প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি মো. সবুজ মিয়াকে ডেকে নেন।এই সময় জানতে চান ২৪ আগস্ট অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্থানীয় এমপি ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে তার ছবি কেনো ভালোভাবে কাভারেজ হয়নি?এই অভিযোগ তুলেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি।আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়েই সবুজের দিকে তেড়ে যান কয়েকবার।কিন্তু উপস্থিত অন্যান্য নেতারা তাকে ঝাপটে ধরে সবুজকে রক্ষা করেন।এই দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে তিনি সবুজের মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ভেঙ্গে ফেলেন এবং জানে মেরে ফেলার হুমকি দেন।পুরো ঘটনাটি সবুজের কাছে থাকা গোপন ক্যামেরায় ধারণ হয় এবং পরবর্তীতে সেটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় নিন্দার ঝড় উঠে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!