1. admin@auchsangbad.com : admin :
দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের

দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২১৮ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন (দিনাজপুর প্রতিনিধি)ঃ
দিনাজপুরে ভুয়া পুলিশ পরিচয়ে পাসপোর্ট ভেরফিকেশনের নামে দেশব্যাপী সহজ-সরল মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুর কোতয়ালী থানার পুলিশ সদস্যবৃন্দ।২৬ জুলাই দুপুর ১টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ,পিপিএম।এই সময়ে পুলিশ সুপার বলেন যে,দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি ঢাকা,চট্টগ্রাম, কুমিল্লা,ফেনী,ব্রাহ্মণবাড়িয়া,সিলেট,রাজশাহী সহ সারা বাংলাদেশে তাদের প্রতারণার জাল বিস্তার করে পাসপোর্ট ভেরিফিকেশনের সেবা প্রত্যাশীদের নিকট ভুয়া স্পেশাল ব্রাঞ্চ(এসবি)পুলিশের পরিচয় দিয়ে পুলিশ ভেরিফিকেশন বাবদ টাকা গ্রহণ করে মানুষের সাথে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছে।তথ্য প্রযুক্তির সাহায্যে দিনাজপুর এর অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ)মোঃ আব্দুল্লাহ্-আল-মাসুমের সমন্বয়ে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)শেখ মোঃ জিন্নাহ্ আল মামুন এর পরিকল্পনা ও নেতৃত্বে দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ তানভিরুল ইসলাম,পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ গোলাম মাওলা শাহ্,এসআই(নিঃ)মোঃ শামীম হক, এসআই(নিঃ)ইন্দ্রমোহন রায়,এসআই(নিঃ)মোঃ দুলু মিয়া সহ কোতয়ালী থানার অফিসার ও ফোর্সের সহযোগিতায় ধারাবাহিক অভিযানের ভিত্তিতে দিনাজপুর কোতয়ালী থানাধীন হরিহরপুর(কাউয়াপাড়া)গ্রামস্থ মোঃ মোসলেম উদ্দিনের ছেলে প্রতারক চক্রের সদস্য মোঃ আসিকুর ইসলাম আশিক (২৬) কে গত ২৫ জুলাই রাতে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার থেকে জানা যায় যে,ই-পাসপোর্ট,বাংলাদেশ ভলান্টিয়ার গ্রুপে যুক্ত হয়ে ভেরিফিকেশন সংক্রান্ত পোস্ট বিশ্লেষণ করে কৌশলে পাসপোর্ট সেবা প্রত্যাশীদের ফেসবুক একাউন্ট পাসপোর্ট আবেদনপত্রের কপি থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে ভুয়া এসবি বা ডিএসবি পুলিশ পরিচয় দিয়ে তাদের সাথে মোবাইল ফোন,হোয়াটস্ অ্যাপ,ম্যাসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে ভেরিফিকেশন সংক্রান্ত জটিলতা নিরসন ও পজেটিভ পুলিশ রিপোর্ট দাখিলের কথা বলে বিকাশ, নগদ, রকেট, উপায়, ডাচ বাংলা সহ বিভিন্ন মাধ্যমে টাকা গ্রহণ করে পরবর্তীতে পাসপোর্ট সেবা গ্রহীতাদের নম্বর ব্লক করে দেয়।গত ৬ মাসে মোবাইল এ্যাকাউন্টে লেনদেনের মাধ্যমে নগদে এগারো লক্ষ টাকা এবং ডাচ্ বাংলা এ্যাকাউন্টের মাধ্যমে এক লক্ষ বাইশ হাজার চুরানব্বই টাকা আত্মসাৎ করার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে।আসামীর আসিকুর এর নামে বেনামে অসংখ্য সিম থাকার তথ্য পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত সিমের আইএমই চেক করলে ৩০-৪০টি মোবাইল নম্বর পাওয়া যায়।যা বিভিন্ন সময়ে বিভিন্ন সিম ব্যবহার করে দিনের পর দিন প্রতারণা চালিয়ে আসছিল।উক্ত বিষয়ে ২৬ জুলাই দিনাজপুর কোতয়ালী থানায় তার বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইনের ১৭০/৪০৬/৪১৯/৩৪ ধারায় একটি মামলা দায়ের হয়।যার মামলা নং-৭৪/৫৯৩।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!