1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জে প্রাণীসম্পদ দপ্তরের ছাড়পত্র ও সিল ছাড়াই জবাই হচ্ছে গবাদীপশু ভেজালমুক্ত মাংস কেনা থেকে বঞ্চিত ক্রেতারা - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

কিশোরগঞ্জে প্রাণীসম্পদ দপ্তরের ছাড়পত্র ও সিল ছাড়াই জবাই হচ্ছে গবাদীপশু ভেজালমুক্ত মাংস কেনা থেকে বঞ্চিত ক্রেতারা

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৪৭ বার পঠিত

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ দপ্তরের ছাড়পত্র ছাড়াই প্রতিনিয়ত হাটবাজারগুলোতে গরু ও ছাগল জবাই করে মাংশ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নিয়ম অনুযায়ী পশু জবাই করার আগে প্রাণী সম্পদ বিভাগের একজন চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা করে ছাড়পত্র এবং পশুর শরীরে সিল দেবেন। সংশ্লিষ্ট কতৃপক্ষের রোগ নির্নয়ে কোন ধরনের তদারকি না থাকার ফলে সাধারন ক্রেতারা ভেজালমুক্ত মাংশ কেনা থেকে বঞ্চিত হচ্ছেন।ফলে ব্যবসায়ীরা কম দামে অসুস্থ গরু ছাগল কিনে লোকচক্ষুর আড়ালে জবাই করে মাংশ বিক্রি করছেন।আর এতে করে নিজের অজান্তেই অসুস্থ গরু ও ছাগলের মাংশ খেয়ে একদিকে বিভিন্ন রোগে আক্লান্ত হচ্ছে মানুষ।অপর দিকে কম দামে অসুস্থ গরু ছাগল কিনে নিয়ে বেশি দামে মাংশ বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছেন ব্যবসায়ীরা।জানা গেছে,কিশোরগঞ্জ উপজেলায় ছোট বড় মিলে ৫০ টির বেশি হাটবাজার রয়েছে।এর মধ্যে সরকারীভাবে ইজারাকৃত হাটের সংখ্যা ২১ টি।এ সমস্ত হাটবাজারে চাহিদা অনুযায়ী প্রতিদিন ৩০ থেকে ৩৫ টির বেশি গরু ও প্রায় ৫০ থেকে ৬০ টি ছাগল জবাই করা হয়ে থাকে। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কিশোরগঞ্জ উপজেলায় ব্যাপক হারে গবাদী পশুর লাম্পি স্কিন ডিজিজ ভাইরাসে রোগ ছড়িয়ে পড়েছে।এই রোগে আক্লান্ত অসুস্থ গরু গুলো ব্যবসায়ীরা গোপনে কম দামে কিনে উচ্চমুল্যে মাংশ বিক্রি করছেন। হাট বাজারগুলোতে প্রশাসনিক কোন অভিযান না থাকায় এবং প্রাণী সম্পদ দপ্তরের অবহেলার কারনে প্রতিনিয়ত প্রতারনার স্বীকার হচ্ছেন ভোক্তাগন।গত বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন হাটবাজারে গিয়ে দেখা যায়,গরু ব্যবসায়ীরা গরু জবাই করে মাংশ বিক্রি করছেন।এসময় মাংস ব্যবসায়ী আব্দুল মালেকের কাছে গরু জবাই করার আগে গরুর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কিনা প্রশ্ন করলে তিনি বলেন,কারা গরুর স্বাস্থ্য পরীক্ষা করে সেটি তিনি জানেন না।তিনি বলেন,আমাদের হাটে প্রতিদিন ৮ থেকে ১০ টি গরুর মাংস বিক্রি হয় কেউ গরুর স্বাস্থ্য পরীক্ষা করায়না। তাছাড়া কেউ কোন দিন বলেনাই গরুর স্বাস্থ্য পরীক্ষার কথা আপনি প্রথম বললেন।কিশোরগঞ্জ হাটে গিয়ে দেখা যায়,ছাগল ব্যবসায়ী আব্দুর রউফ চারটি ছাগল জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছেন।এসময় ছাগলগুলো রোগাক্রান্ত কিনা প্রশ্ন করলে তিনি বলেন,ছাগলগুলো সম্পুন্ন সুস্থ।কিন্তু ছাগলগুলো দেখলে মনে হয় সেগুলা অসুস্থ। ছাগলগুলোর স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন ছাগলের আবার কিসের পরীক্ষা। হামিদুল ইসলাম নামে একজন ক্রেতা বলেন,আমি প্রতি সপ্তাহে মাংস কিনি।গরু জবাইয়ের আগে সেটি সুস্থ ছিল নাকি অসুস্থ তা আমরা জানিনা।বিষয়টি দেখভালের দায়িত্ব কার,সংশ্লিষ্ট প্রশাসনের,হাট ইজারা দারের নাকি প্রাণী সম্পদ বিভাগের সাধারন মানুষের তা অজানা।কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়াদর্ী গ্রেনেট বাবু বলেন,প্রতিটি গবাদীপশু জবাই করার আগে প্রাণী সম্পদ দপ্তরের একজন ডাক্তার পশুর স্বাস্থ্য পরীক্ষা করে গরু সুস্থ হয়ে থাকলে ছাড়পত্র প্রদান পূর্বক ব্যবসায়ীরা গরু ও ছাগল জবাই করবেন। গত ১০ বছরেও কোনদিন আমি গরু ছাগল পরীক্ষা করা দেখিনি। পরীক্ষা ছাড়া গরু ছাগল জবাই করে মাংস বিক্রি করা আইননত দন্ডনীয় অপরাধ।কিন্তু প্রশাসনের কোন তৎপরতা না থাকায় আইন অমান্য করে অসাধু ব্যবসায়ীরা অসুস্থ গরু কম দামে কিনে জবাই করছে।কিশোরগঞ্জ প্রাণীসম্পদ দপ্তরের সার্জন ডা:নাহিদ সুলতানের সাথে কথা বললে তিনি বলেন,গবাদী পশু জবাই করার আগে সেগুলা পরীক্ষা নিরিক্ষার জন্য অফিসে নিয়ে আসতে হবে।ব্যবসায়ীরা গবাদি পশু অফিসে নিয়ে না আসায় সেগুলো পরীক্ষা করা সম্ভব হয়না। তিনি আরো বলেন,অফিসে পযার্প্ত জনবল না থাকাও একটি কারণ।উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা নুরুল আজিজের সাথে কথা বললে তিনি বলেন, জবাইকৃত গরু ছাগলের মাংস পরীক্ষা নিরিক্ষা করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন সেনেটারী ইনস্পেকটর রয়েছে এটি তাঁর দায়িত্ব।গবাদি পশু জবাইয়ের আগে আপনার দপ্তর থেকে একজন প্রাণী চিকিৎসকের মাধ্যমে পশুর স্বাস্থ্য পরীক্ষা করে ছাড়পত্র ও পশুর গাঁেয় ছিল দেওয়ার বিধান রয়েছে কিনা জানতে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!