1. admin@auchsangbad.com : admin :
পূবাইলে সিটির রাস্তাকে কেন্দ্র করে মৎস্য খামারে হামলা - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

পূবাইলে সিটির রাস্তাকে কেন্দ্র করে মৎস্য খামারে হামলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইলে পূর্ব শত্রুতার জেরে সিটি কর্পোরেশনের রাস্তাকে কেন্দ্র করে মৎস্য খামারে হামলার ঘটনা ঘটেছে।এতে ঐ মৎস্য খামারীর প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মাসুম পারভেজ খান।ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে ৪১ নং ওয়ার্ডের ভাদুন বারইবাড়ী মৌজাস্থিত গিন্নীরটেক এলাকার মাসুম পারভেজ খানের স্ব-উদ্যোগে করা নিজস্ব মৎস্য খামারে।এ ঘটনায় মাসুম পারভেজ খান হামলাকারী হুমায়ুন কবির খান ও নাজমুল কবির খান এর বিরুদ্ধে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।ঘটনা প্রবাহে জানা যায়,বিগত সাত বছর ধরে ওই এলাকায় একই উন্মুক্ত জলাশ স্থানে মাছ চাষ করে আসছেন মাসুম পারভেজ খান। চলতি বছরে ওই মৎস্য খামারের মাঝামাঝি দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের একটি মাটির রাস্তা ভরাট হয়।যে রাস্তাটি গিন্নির টেক হয়ে ভাদুন নাগপাড়া মৌজার সাথে মিলিত হয়।রাস্তাটি সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ চলাচল উপযোগী না হওয়ায় মাসুম পারভেজ খান ওই রাস্তার উপর দিয়ে এ বছর মৎস্য খামারের মাছ রক্ষার্থে আংশিক নেট জাল দিয়ে বেড় স্থাপন করেন। এতে মাসুম পারভেজ খানের সাথে প্রতিবেশী নাজমুল কবির খান ও হুমায়ুন কবির খান সহ একাধিক ব্যক্তি বিতর্কে জড়িয়ে পড়েন এবং ওই খামারে মাছ রক্ষার জন্য বেড় দেওয়া নেটজাল ও বাঁশের খুঁটি উঠিয়ে ফেলেন হুমায়ুন কবির গণ।ফলে ঐ এলাকায় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ বিদ্যমান। এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবিরের সাথে কথা বললে তিনি জানান, রাস্তাটি সরকারি হওয়ায় আমরা প্রথমত বাধা দেই বাধা না মানলে পরবর্তীতে আমরা সমাজবাসীদের সাথে নিয়ে উক্ত রাস্তার উপর থেকে নেট জাল ও বাঁশের খুঁটি তুলে ফেলি।এ বিষয়ে ৪১ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা জানান,আমি ঘটনাটি শুনেছি সরেজমিনে গিয়ে দুপক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করব।পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,ইতিমধ্যে এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!