
পূবাইল,গাজীপুর প্রতিনিধি.
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের ইছালী গ্রাম থেকে বিদেশি মদসহ মোঃ সাকিব হোসেন শান্ত (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।বৃহস্পতিবার(২০জুলাই)দুপুর পৌনে ২টার দিকে ইছালী ব্রীজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার উপর থেকে বিদেশি ৪ বোতল মদসহ তাকে গ্রেফতার করা হয়।পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতার মোঃ সাকিব হোসেন শান্ত পূবাইল থানার খোড়াইদ গ্রামের মৃত শহীদুল্লাহর ছেলে।
ওসি জাহিদুল ইসলাম জানান,ইছালী বাজার সংলগ্ন ইছালী ব্রীজের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার উপর দিয়ে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এএসআই/মোঃহাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি টিম সেখানে অভিযান পরিচালনা করেন।অভিযানে ইছালী গ্রামের ইছালী ব্রিজের পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৪ (চার) বোতল বিদেশি মদসহ সাকিব নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাকিবের বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আজ(শুক্রবার) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।