
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:
ময়মনসিংহের চর নিলক্ষীয়া বিজয় নগর গ্রামে পারিবারিক কলহের জের ধরে দায়ের কোপে ভাতিজির হাতে ফুফো নুরুন্নাহার(৪০)নিহত হয়।এ ঘটনায় ভাতিজি মারুফা ও মানিক কে গ্রেফতার করেছে পুলিশ এবং হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।বুধবার রাতে তারাকান্দা থানার বিশকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল ইসলাম ফকির।
অতিরিক্ত পুলিশ সুপার জানান,নিহত নুরুন্নাহার গ্রেফতারকৃত আসামি মারুফার আপন ফুফু।মারুফার পিতা মাহতাব উদ্দিনের মৃত্যুর পর তার মা ময়মুনা তাদের বাড়িতে বসবাস করতে থাকে।পরবর্তীতে মারুফার মা ময়মুনা দ্বিতীয় বিয়ে করে আগের স্বামী মাহতাবের বাড়িতেই বসবাস করছিল।এ নিয়ে মৃত মাহতাবের পরিবারের সদস্যদের সাথে ময়মুনার পারিবারিক কলহ চলছে।এক পর্যায়ে ময়মুনাকে তার দ্বিতীয় স্বামীর বাড়িতে চলে যেতে বলে এবং মৃত স্বামীর বাড়ি থেকে ময়মুনাকে বের করে দেওয়ার চেষ্টা করে।বুধবার রাতে ময়মুনার ঘরে ননদ নুরুন্নাহার গেলে তাদের মাঝে কথা কাটাকাটি ঝগড়া হয়।এক পর্যায়ে ময়মুনা ও তার মেয়ের জামাই মানিক তাকে জাবরে ধরে।এসময় ময়মুনার মেয়ে মারুফা ধারালো দা নিয়ে ফুফু নুরুন্নাহারকে স্বজোরে কোপ দেয়।রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই নুরুন্নাহার মারা যায়।এ ঘটনায় থানায় মামলা হয়েছে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালী মডেল থানার একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে তারাকান্দার বিশকা এলাকা থেকে হত্যাকান্ডের চার ঘন্টার মধ্যে আসামি মারুফা ও মো:মানিক কে গ্রেপ্তার করে।গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।