
মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে হত্যা মামলার আসামী আলমগীরকে(৩২)পুলিশ গ্রেফতার করে।গতকাল ১৮ জুলাই মঙ্গলবার রাতে তাকে শহরের ভৈরবপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।উপজেলার কালিকাপ্রসাদ এলাকার লায়েছ মিয়ার ছেলে আলমগীর।আজ বুধবার সকালে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে চালান দেয়া হয়।গত ৯ জুলাই শনিবার কালিকাপ্রসাদ এলাকার আলকাছ মিয়ার ছেলে হেলিম নিখোঁজ হলে ৬ দিনত পর ১৫ জুলাই ভৈরবের মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ-পুলিশ।পরে নিহতের ভাই সেলিম মিয়া বাদী হয়ে আলমগীরসহ ৬ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করে।এজাহার নামীয় আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ মাকছুদুল আলম জানান,হত্যা মামলার আসামী হিসেবে পুলিশ তাকে গ্রেফতার করে।তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে আদালতে।অন্য আসামীদেরকে ধরতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।