
শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলীতে গতকাল রোববার দিবাগত রাতে উসমান মিয়া(৩৫)নামে এক মাদক কারবারি কে আঠারো লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার করেছে নিকলী থানার পুলিশ।গ্রেফতারকৃত উসমান মিয়া হলেন, গুরুই ইউনিয়নের মসজিদ হাটি ধনু মিয়া ছেলে।এলাকার সূত্রে জানা যায়,উসমান মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবা,গাঁজা,দেশীয় চুলাই মদ ব্যবসা করে আসছে বলে অভিযোগ রয়েছে।এর ধারাবাহিকতা কেন্দ্র করে গতকাল রোববার দিবাগত রাতে পাড়াবাজিতপুর এলাকা থেকে নিকলী থানার পুলিশ এস আই মোঃ কামাল হোসেন, এস আই মোঃ আমিনুল ইসলামের এর নেতৃত্বে সঙ্গী ফোর্সের সহযোগিতা বিশেষ অভিযান চালিয়ে আটারো লিটার দেশীয় মদ সহ গ্রেপ্তার করেন।এ ব্যাপারে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান ঘটনা সত্যিতা স্বীকার করে বলেন গ্রেফতারকৃত আসামি কে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রজু করে কোর্টে প্রেরণ করা হয়।