
সুমন ভট্টাচার্য ময়মনসিংহ
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ দুইজন গ্রেফতার হয়েছে।গতকাল(১১জুলাই)মঙ্গলবার নগরীর বাইপাস এলাকার এমএসএম ফিলিং স্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ পিপিএম(বার)এর নির্দেশে এসআই নিরুপম নাগ সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আন্তঃজেলা ভারতীয় মদের ব্যবসায়ীচক্রের সদস্যরা নগরীর বাইপাস এলাকায় নিসিদ্ধ মদ কেনাবেচা করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জন ব্যাবসায়ীকে আটক করে এবং ২৪ বোতল মদ উদ্ধার করে।গ্রেফতারকৃত আসামী নাম মো:বাদশা(২০)উজ্জ্বল মিয়া(২৪)কোতোয়ালী মডেল থানা ওসি শাহ্ কামাল আকন্দ এর সত্যতা নিশ্চিত করে জানান,বাদশাহ্ ও উজ্জ্বল বেশ কিছুদিন ধরে দুর্ঘাপুর থেকে ভারতীয় মদের মোটা চালান বহন করে এনে ময়মনসিংহ নগরীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করছে।এ ধরনের তথ্য পেয়ে তাকে গ্রেফতার করা হয়।এ ছাড়া তার সহযোগি ব্যবসায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।এ অভিযান অব্যাহত থাকবে।