
মোঃজাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ
বিরল থানাধীন ফারাক্কা বাঁধ এলাকার জনৈক বদরুজ্জামান এর একটি গ্লামার মোটরসাইকেল নিজ বাসা থেকে বেশ কিছুদিন আগে চুরি হয়ে যায়।পরবর্তীতে নিবিড় ভাবে তদন্ত ও পেশাদারদের সাথে কাজ করে উক্ত মোটরসাইকেল চুরির সিন্ডিকেট ০২ জন চোর সদস্য সহ চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে বিরল থানা পুলিশ।আসামী ১।মোঃ আল-আমিন(২৩)২।মোঃ আরিফ ইসলাম(২০)উভয় পিতা-মোঃ লুৎফর রহমান,মাতা- মোছাঃ আমিনা বেগম,সাং-পশ্চিম রামনগর জামাইপাড়া, থানা-কোতয়ালী,জেলা-দিনাজপুরদ্বয়ের হেফাজত হইতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।এবং বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ করা হয়।যেকোনো ঘটনায় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য বিরল বাসীকে অনুরোধ জানাচ্ছি।মনে রাখতে হবে পুলিশই জনতা-জনতাই পুলিশ।ধন্যবাদ বিড়ল বাসিকে।