
সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি শাহ্ কামাল আকন্দ পিপিএম এর নির্দেশে এস আই নিরুপম নাগ সংগীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তার কাছ থেকে ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।ওসি জানান,এসআই(নিঃ) নিরুপম নাগ সঙ্গীয় এএসআই (নিঃ) সুজন চন্দ্র সাহা,কং/জোবায়েদ হোসেন,কং/মিজানুর রহমান,সর্ব কর্মস্থল-কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন চরপাড়া মোড়স্থ রুমা কনফেকশনারীর সাথে অপরুপা টেইলার্স এর সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে ইং গতকাল ৮ জুলাই তারিখ বিকাল ৫ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী আনসারুল্লাহ আরিফ (২০),পিতা-মোঃ ইসাহাক,সাং-জাদিমুরা, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজারকে ধৃত করিয়া তাহার নিকট হতে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে।