
মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর সদরের চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই
বারোয়ারী দূর্গা ও কালী মন্দিরে চুরির ঘটনায় চুরি
হওয়া ৮টি স্বর্ণের পাদুকা ও শ্রী বিকাশ চন্দ্র রায় নামে
এক চোরকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
আটক শ্রী বিকাশ চন্দ্র রায় কর্ণাই গ্রামের বীরেন্দ্রনাথ
রায়ের ছেলে।রবিবার দুপুরে সংবাদ সম্মলনে বিষয়টি নিশ্চিতত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম তিনি বলেন,গেল ৩ জুলাই কালী প্রতিমার গলা থেকে স্বর্ণ চুরির ঘটনায় অভিযোগ দায়েরের পর থেকেই পুলিশ সুপার সুপার শাহ ইফতেখার আহমেদের দিকনির্দেশনায় অভিযানে নামে পুলিশ।এক পর্যায়ে গতকাল সদরের গোপালগঞ্জ বাজারে স্বর্ণের দোকানে পদুকা বিক্রি করতে গেলে সেই দোকানীর সহায়তায় বিকাশ চন্দ্র রায়কে আটক করা হয়।