1. admin@auchsangbad.com : admin :
ফেনীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা রাজুর এক দিনের রিমান্ড মঞ্জুর - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ফেনীতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা রাজুর এক দিনের রিমান্ড মঞ্জুর

  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

কাজী মিজানুর রহমান মিষ্টার-ফেনী প্রতিনিধি.
ফেনীর ধলিয়ায় গৃহবধূকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ ও চাঁদা দাবির মামলায় গ্রেফতারকৃত যুবলীগ নেতা রাজুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ফেনীর র‍্যাব-৭ ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুরে তাকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ধলিয়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ফেনী থানায় সোপর্দ করেন।মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি(তদন্ত)মাহফুজুর রহমান শনিবার দুপুরে রাজুর পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজীর করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।সে ধলিয়া গ্রামের হাফেজ আহম্মদের ছেলে এবং ধলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।পুলিশ,ভুক্তভোগির পরিবার ও এলাকাবাসী জানায়,ধলিয়ার এক গৃহবধূর দেবর জয়নাল আবেদীন রুবেলের নিকট তার স্বামী ৫০ হাজার টাকা পাওনা ছিলেন।গত ২৫ মে সন্ধ্যায় পাওনা টাকা পরিশোধ করার কথা বলে গৃহবধূকে ডেকে ধলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে নিয়ে আসেন।সেখান থেকে সিএনজি অটোরিকশাযোগে জনৈক বাদশা নেতার বাড়ির সামনে একটি টিনশেড ঘরে নিয়ে যায়।সেখানে ৬-৭জন দুর্বৃত্ত ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে ভিডিও চিত্র ধারণ করে।পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরো ৫০হাজার টাকা চাঁদা দাবি করেন।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে জয়নাল আবেদীন রুবেল,রাজু,জসিম প্রকাশ বাবুল,সোহেল প্রকাশ সোহাগ সহ অজ্ঞাতনামা আরও ২-৩জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।ফেনী মডেল থানার মামলা নং-৫৮,তাং-২৮-০৫-২০২৩খ্রিস্টাব্দ।পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জয়নাল আবেদীন রুবেল কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে।এ নিয়ে দু’আসামিকে গ্রেফতার করা হলেও আরও পাঁচ আসামি এখনো পুলিশের খাতায় পলাতক রয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার ওসি(তদন্ত)মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাকী আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোচ্চার রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!