1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে অটোরিকশা চালক হত্যার আসামি আটক -০৩ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে অটোরিকশা চালক হত্যার আসামি আটক -০৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দায় অটোরিকশা ছিনতাই ও চালক আব্দুল খালেক (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ।জানা গেছে,ঈদুল আজহার দিন গতকাল বৃহস্পতিবার(২৯জুন২০২৩)তারিখ আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে তারাকান্দা উপজেলার কামারিয়া পূর্বপাড়া রাস্তার পাশে ডোবায় আব্দুল খালেকের লাশ পাওয়া যায়।লাশের গলায় গোলাকৃতির কালচে দাগ দেখে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।পরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা লাশের পরিচয় উদঘাটনে সাঁড়াশি অভিযানে নামে।এরপর তারা তিন আসামিকে আটক করেন।জানা যায়,মৃত আব্দুল খালেক ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড়ে রেলওয়ে বস্তির মৃত আব্দুল কাদেরের পুত্র। এছাড়া তিনি তারাকান্দা উপজেলার চর ফরিদপুর গ্রামে তার শ্বশুর বাড়ি এলাকায়ও বসবাস করতেন বলে জানান কামারিয়া ইউপি চেয়ারম্যান একেএম আজহারুল ইসলাম।তিনি গত(২৮জুন ২০২৩)তারিখ সাড়ে ৫টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন।তার হত্যা রহস্য উদঘাটনে নেমে গতকার(২৯জুন ২০২৩)তারিখ রাত সোয়া ১১টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা ও জয়বাংলা বাজার এলাকা হতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অটো ছিনতাই চক্রের ৩ জন সদস্যকে আটক করতে সক্ষম হয়।আটককৃত আসামিরা হলেন সোহেল (৩২),জামান (২৯) ও হযরত আলী (৩৫)। সোহেল ময়মনসিংহ কোতোয়ালী থানার চর আনন্দীপুরের ব্যাটারি বিক্রেতা কিতাব আলীর ছেলে, জামান একই গ্রামের লুৎফর রহমানের ছেলে ও হযরত আলী চর খরিচা বাজারে ব্যাটারি বিক্রেতা হাজী গোলাম মোস্তফার ছেলে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়,গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশার ৪টি ব্যাটারী ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, গত (২৮ জুন ২০২৩) তারিখ রাত সাড়ে ১১টায় পরিকল্পিতভাবে যাত্রী বেশে তারা কোতোয়ালি চায়না মোড় এলাকা হতে আব্দুল খালেকের অটোরিকশাটি ভাড়া করে এবং সময় কাটানোর অজুহাতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে।গতকাল ঈদুল আজহার দিন (২৯ জুন ২০২৩) তারিখ রাত অনুমান দেড়টার সময় তারা নির্জন রাস্তায় নিয়ে আব্দুল খালেকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ও লাশ রাস্তার পাশে ফেলে অটোরিকশাটি নিয়ে যায়। আব্দুল খালেকের পরিবার তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!