


নিকলী সংবাদদাতা.
তামাক নিয়ন্ত্রণ আইন ২০০৫ (সংশোধিত ২০১৩) অনুযায়ী এক বিড়ি বিক্রেতা কে অর্থ জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন।২৬ জুন(সোমবার)দুপুরে নিকলী উপজেলা সদরের নতুন বাজার এলাকার ব্যবসায়ী রফিকুল ইসলাম এর মুদী দোকানে আকিজ বিড়ি ও সুবোধ বিড়ি এর মোড়কে স্বাস্হ্য সতর্কতা বার্তা সংক্রান্ত অনিয়ম পরিলক্ষিত হওয়ায় সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতিলতা বর্মণ এর ভ্রাম্যমান আদালত উৎসুক্য জনতার সামনে প্রকাশ্যে অপরাধ স্বীকার করায় এ রায় ঘোষণা করেন।
উক্ত দোকান থেকে সরকারী নির্দেশনানুযায়ী স্বাস্থ্য সতর্কতা বার্তা সঠিক নিয়মে মুদ্রিত না থাকায় ৫৫০০(পাঁচহাজার পাঁচশত)শলাকা আকিজ বিড়ি ও ৫৫০(পাঁচশত পঞ্চাশ)শলাকা সুবোধ বিড়ি জব্দ করে নিরাপদ স্হানে প্রকাশ্য ধ্বংস করে দেয়া হয়।এ সময় তাঁর সঙ্গে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেকটর ও কতৃত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন,তামাক নিয়ন্ত্রণ সংগঠন কাইডস্ এর প্রতিনিধি ও জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সাংবাদিক শাহ সারওয়ার জাহান,উপজেলা ভূমি প্রশাসনের নিম্নবিভাগীয় ব্যাক্তিবর্গ ও পুলিশ কর্মকর্তা সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।পরে জব্দকৃত তামাকজাত দ্রব্য আকিজ বিড়ি ও সুবোধ বিড়ি জব্ধ তালিকা ভবিষ্যতে একই অপরাধ না করার শর্তে জনসম্মুখে হস্তান্তর করা হয়।