1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে গ্যাস সংযোগ চালুসহ দশ দফা দাবিতে মানববন্ধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে গ্যাস সংযোগ চালুসহ দশ দফা দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ:ময়মনসিংহে গ্যাস সংযোগ পুণরায় চালুসহ ১০ দফা দাবিতে “দাঁড়াবো বুক টান করে”কর্মসূচি পালন করেছে জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদ এবং গ্রাহক-গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার ঐক্য ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটি ও আবাসিক গ্যাস গ্রাহক ও বেকার ঠিকাদার সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।গতকাল শনিবার ২৪ জুন সকালে ময়মনসিংহ জাতীয় প্রেসক্লাবের সামনে দশ দফা দাবিগুলো উত্থাপন করেন।দাবিগুলো হল- সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ ২ জোড়া আন্তঃনগর ট্রেন চালু করতে হবে।বাসাবাড়িতে বন্ধ থাকা আবাসিক তিতাসগ্যাস সংযোগ পূণরায় চালু করতে হবে। নদকে খাল বানানো থেকে রক্ষা করে সঠিকভাবে ব্রহ্মপুত্র নদ খনন করতে হবে।ময়মনসিংহ মহানগরকে যানজট মুক্ত করতে হবে।ঢাকা ময়মনসিংহ ডুয়েল গেজ রেললাইন স্থাপন করতে হবে।৩০০০ শয্যা হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় চালু করতে হবে। অনতিবিলম্বে ময়মনসিংহ বিভাগীয় শহরের নির্মাণ কাজ শুরু করতে হবে।শহরের মাঝখানের রেললাইনের উপর ফ্লাইওভার ব্রীজ করে বর্তমান রেললাইনের স্থানে,কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাগডহর ঘুন্টি পর্যন্ত শহরে সড়ক নির্মাণ করতে হবে।শহরের একমাত্র বিষফোঁড়া ত্রিশাল বাসস্ট্যান্ড স্থানান্তর করতে হবে।শম্ভুগঞ্জ ব্রিজ থেকে খাগডহর বিজিবি ক্যাম্প পর্যন্ত শহর রক্ষা বাঁধের পাশ দিয়ে সম্পূর্ণ নতুন সড়ক নির্মাণ করতে হবে।কর্মসূচি ও নাগরিক দাবিতে বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এড.এ. এইচ.এম খালেকুজ্জামান,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, এড.শিবির আহমেদ লিটন,এড.এমদাদুল হক মিল্লাত,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইঁয়া, সাবেক অধ্যক্ষ ডা.শাহাবুদ্দিন,বুলবুল আহমেদ, শহীদুর রহমান শহীদ,নজরুল ইসলাম,মিজানুর রহমান লিটন,আফতাব উদ্দিন,মোজাম্মেল হক, এড.নীলা রায়,মাহাবুব বিন সাঈদ,খন্দকার সুলতান আহমেদ,অধ্যক্ষ নুরজাহান,আলী হাসান খান,রমজান আলী খন্দকার,জাহাঙ্গীর আকন্দ, খোরশেদ আলম,আবু তাহের মিজবা,শিখা আফসারী,আবুল মনসুর,ডা.সিরাজুল ইসলাম সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!