1. admin@auchsangbad.com : admin :
মসিক ৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে - আউচ সংবাদ প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপার মিজানুরকে ঘিরে নানা অভিযোগ হোসেনপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ফেইক টিকেট চক্রের হোতা ‘কালু’ আটক, ৪০ টিকেট উদ্ধার হালুয়াঘাটে এনএসআইয়ের বিশেষ অভিযানে ভারতীয় চোরাই গরু আটক ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা, ঈদের আগে শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারের নির্দেশ মন্ত্রীর ঈশ্বরগঞ্জে সারের লাইসেন্স বিতরণ নিয়ে এমপি বাবুর ক্ষোভ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধানমন্ত্রী’র নির্দেশে সবুজে ঘেরা বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী পূজায় নাশকতা-উসকানি বরদাশত নয়, মাঠে থাকবে কঠোর পুলিশ: ডিআইজি ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক

মসিক ৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭২ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ
৬৭ হাজার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে মসিক।আগামী রোববার(১৮ জুন) জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।এ উপলক্ষ্যে বুধবার(১৪ জুন)বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।এ ক্যাম্পেইনে ১৮ জুন সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫ টি স্থায়ী ও ৩০১ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৩০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস ৫৭ হাজার ৬৭৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় প্রধান অতিথি মোঃ আসিফ হোসেন ডন বলেন,এ ক্যাম্পেইনে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।এজন্য প্রচারণায় জোর দিতে হবে। ক্যাম্পেইনে শত ভাগ শিশুর ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোকে নিশ্চিত করতে হবে।
সভার সভাপতি মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী বলেন,শিশুর ‍সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূণ।ভিটামিন-এ খাওয়ানোর সাথে ভিটামিন-এ সমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়েও সবাইকে সচেতন করতে হবে।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ।এ সময় ময়মনসিংহের সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম,আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান,জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,মসিকের টিকাদান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শাম্মী আক্তার মিতু,মেডিকেল অফিসার আসমাউল ইসলাম রুম্পা,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা.ফাহমিদা ইসলাম লিমা,বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এ ক্যাম্পেইন বাস্তবায়নে মসিকের ৬৬ জন সুপারভাইজার,৬০২ জন স্বেচ্ছাসেবকসহ এনজিওকর্মী ও অন্যান্যরা কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!