
কিশোরগঞ্জ প্রতিনিধি.

জাতীয় এইডস্/এসটিডি নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় সমাজের নেতৃস্থানীয় নাগরিক দের নিয়ে এইচআইভি/এইডস্ বিষয়ক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।সিভিল সার্জন কিশোরগঞ্জ ডাঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে তার সভাকক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।এতে মূল প্রতিপাদ্য নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ঢাকা ডাঃ তানভীর আহম্মেদ।বিশেষ অতিথি ছিলেন কো-অর্ডিনেটর ডাঃ প্রবীর চন্দ্র রায়।বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃএস এম তারেক আনাম।মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী শাহারিয়ার এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ,সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু,মোস্তফা কামাল,আলম সারোয়ার টিটু,সিনিয়র হেলথ্ এডুকেশন অফিসার মোঃ ওবায়েদ উল হক,ব্র্যাক জেলা প্রতিনিধি,কাইডস্ প্রতিনিধি সাংবাদিক মোঃ সারওয়ার জাহান,প্রমুখ।