1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে গরুচোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে গরুচোর চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ২৯১ বার পঠিত

সুমন ভট্টাচার্য,ময়মনসিংহ প্রতিনিধি.
আন্ত:জেলা গরু চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।গতকাল ৩১ মে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ০৭ টি চোরাই গরু ও ২টি পিক-আপ সহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হল- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার আ: মুন্নাছ এর ছেলে রাজিব হাসান সবুজ (৩০),ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার জসিম উদ্দিনের ছেলে কাইয়ুম (৪২),গাজীপুর জেলার কাপাসিয়া থানার আলফাজ উদ্দিনের ছেলে নাহিদ হোসেন (২৫),কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বিনত আলীর ছেলে দ্বীন ইসলাম (২৮),নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার মো: করিম এর ছেলে খাইরুল ইসলাম (২২)।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম জানান,গত ২৯ মে গভীর রাতে ভালুকা থানাধীন জামিরদিয়া এলাকার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্ট নামে একটি ডেইরী ফার্মে ১০ টি গরু চুরির ঘটনা ঘটে। এবিষয়ে ভালকা থানায় মামলা হয়।গরু চুরির সংবাদ পেয়ে ডিবি একটি টিম অভিযান পরিচালনা করে ৩১ মে গরু চোর দলের মূলহোতা রাজীব হোসেন সবুজ কে গ্রেফতার করে। সবুজের দেয়া তথ্যের ভিত্তিতে প্রজেক্ট এর ৭টি গরু সহ কাইয়ুম কে গ্রেফতার করে।তাদের দেয়া তথ্য মতে গাজীপুর জেলার কাপাসিয়া এলাকা থেকে গরু বজনে ব্যবহৃত ১টি পিক-আপ সহ নাহিদ কে ও ভালুকা মাস্টারবাড়ী এলাকা থেকে দ্বীন ইসলাম কে এবং জামালপুর ও বগুড়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ টি পিক-আপ সহ খাইরুল কে আটক করে।

ওসি আরো জানান, এই চক্রের সদস্য সবুজ কিশোরগঞ্জ কারাগার থেকে ডাকাতি মামলায় জামিনে মুক্ত হয়ে গরুচোর চক্র গঠন করে।বিভিন্ন এলাকায় ছদ্দবেশে ডেইরী ফার্ম ঘুরে ঘুরে চুরির পরিকল্পনা চুড়ান্ত করে।সবুজের নের্তৃত্বে ৯ জন আন্ত:জেলা গরুচোর দুটি পিক-আপ ভ্যান এবং গৃহ ও দেয়াল ভাঙ্গার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দিয়ে তারা গরুচুরির করে থাকে।আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং অবশিষ্ট চোরাই গরু উদ্ধার ও বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!