1. admin@auchsangbad.com : admin :
নবজাতক চুরি বানিজ্যের পর,এবার টাকার বিনিময়ে যুবলীগ কর্মীকে নাশকতার মামলা দিলো পুলিশ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

নবজাতক চুরি বানিজ্যের পর,এবার টাকার বিনিময়ে যুবলীগ কর্মীকে নাশকতার মামলা দিলো পুলিশ

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে নবজাতক চুরি ঘটনায় মোটা অংকের উৎকোচ নেওয়ার পর এবার অর্থের বিনিময়ে দুই যুবলীগ কর্মীর বিরুদ্ধে মামলা দিলেন রাজপাড়া থানা পুলিশ।গত ২২ মে (সোমবার) রাজপাড়া থানায় বিএনপি-জামাতের নেতা কর্মীদের বিরুদ্ধে নাশকতা মামলা করেন এস আই জলিল। সেই মামলায় দুই যুবলীগ কর্মীর নাম ঢুকানো হয়েছে।
এজাহার সুত্রে জানা যায়, নাশকতা ঐ মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা হয়।মামলায় ৯ নং আসামী দাশপুকুর এলাকার আবু’র ছেলে যুবলীগ কর্মী হেলাল ও ১০ নং আসামী কাজীহাটা এলাকার মুর্তজা’র ছেলে লালনকে অন্তর্ভুক্ত করা হয়।ভুক্তভোগী ঐ দুই যুবলীগ কর্মী বলেন, নৌকার পক্ষে আমরা গণসংযোগ করছিলাম।এতে কাউন্সিলর প্রার্থীরা আমাদেরকে তাদের পক্ষে কাজ করার জন্য বলেন। আমরা নৌকার ছাড়া অন্য কারো কাজ করবো না মর্মে সাফ জানিয়ে দেই।এতে ক্ষিপ্ত হয়ে ঐ প্রার্থীরা নাশকতা মামলায় আমাদের নাম ঢুকিয়ে দেয়।নাম ঢুকাতে বড় রকমের অর্থের লেনদেন হয়েছে বলেও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন,থানা এলাকার কয়েকজনের বিরুদ্ধে নাশকতার মামলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন ওসির দ্বায়িত্ব পালনকারী এস আই কাজল নন্দি। তাঁরা এও বলেন, দুই ওয়ার্ডের দুজন কাউন্সিলর প্রার্থীর নিকট মোটা অংকের টাকা নিয়ে ওয়ার্ড যুবলীগ কর্মীর নাম ঢুকানো হয়েছে।জানতে চাইলে রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বলেন,আমি অবাক হয়েছি ওয়ার্ড যুবলীগের দুই কর্মীর নাম নাশকতা মামলায় ঢুকানো হয়েছে।তারা আমাদের একনিষ্ঠ কর্মী।একসাথে নৌকার গণসংযোগ করছি।কি কারণে তাদের নাম নাশকতা মামলায় দেওয়া হয়েছে তা আমরা দেখছি।বিষয়টি আমরা আমাদের রাজনৈতিক অভিভাবক এ এইচ এম খায়রুজ্জামান লিটন ভাইকে জানিয়েছি।দুই যুবলীগ কর্মীর নাম নাশকতা মামলায় কিভাবে আসলো জানতে চেয়ে প্রশ্ন করা হলে রাজপাড়া থানার ওসি’র দ্বায়িত্ব পালনকারী এস আই কাজল নন্দি বলেন,ভালোভাবে এজাহার পড়ুন,সব বুঝতে পারবেন।কথা বললে আরএমপি পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন,মিডিয়া মুখপাত্র হিসেবে সব বিষয় তো আমার জানা থাকার কথা না।আমার কাজ হলো ‘সংবাদ’ সমূহ মিডিয়া কর্মীদের কাছে পাঠানো।যদি এ বিষয়ে কারো কোনো অভিযোগ থাকে তাহলে সরাসরি লিখিত অভিযোগ দিতে হবে।
উল্লেখ্য,সম্প্রতি রয়েল হাসপাতালে নবজাতক চুরি’র ঘটনায় কয়েক দফায় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে গোপন বৈঠক করে মোটা অংকের উৎকোচ নেয় এস আই কাজল নন্দি। যা ইতোপূর্বে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!