1. admin@auchsangbad.com : admin :
লালপুরে ভেকু মেশিন পোড়ানোর ঘটনায় ১২ জনের নামে এজাহার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

লালপুরে ভেকু মেশিন পোড়ানোর ঘটনায় ১২ জনের নামে এজাহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২২৭ বার পঠিত

আবুল হাশেম,রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

নাটোরের লালপুর উপজেলার নবীনগর এলাকায় পুকুর খনন কাজ চলাকালীন সময়ে ভেকু মেশিন পুড়িয়ে দেওয়ার ঘটনায় লালপুর থানায় ১২ জনের নাম উল্লেখ সহ আরো ৪/৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন উপজেলার তিলকপুর গ্রামের জিন্নাত আলীর ছেলে উজ্জ্বল আহমেদ।অভিযুক্তরা হলেন,নবীনগর এলাকার মৃত আতাহার প্রামাণিকের ছেলে আশরাফ আলী টোনা(৪৩),আব্দুস শুকুর প্রামাণিক(৫৩) ও ফুরকান আলী(৪৮),মোজাফফর মন্ডলের ছেলে বুদু মন্ডল(৪৩),আবুল কাশেম কালুর ছেলে রাশেদুল ইসলাম,লুৎফর রহমানের ছেলে রাজিব আলী(২৭),মৃত জোবান মোল্লার ছেলে জাফর আলম(৪৫),জিয়াউর রহমান(৪২),জাহিদুর রহমান(৪৭),মফেজ প্রামাণিকের ছেলে ঝন্টু আলী(৪০),মির্জাপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে আবুল কাশেম(৫২),রাধাকৃষ্ণপুর গ্রামের মৃত হরগোবিন্দ ডাক্তারের ছেলে শ্রী হিরু প্রফেসর সহ আরো ৪/৫ জন।স্থানীয় ও এজাহার সূত্রে জানা গেছে,এজাহারকারী উজ্জ্বল হোসেন নবীনগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী শিল্পী খাতুনের ০.৪৯ শতাংশ জমি লীজ নিয়ে জলাশয় পুকুরে মাছ চাষ করার জন্য ১৯/০৫/২০২৩ইং তারিখ হইতে উপজেলার মনিহারপুর এলাকার আশারাফ আলী সরকারের ছেলে বাদশার এক্সকেভেটর(ভেকু)মেশিন ভাড়ামূলে নিয়া উক্ত জলাশয় পুকুর শংস্করনের কাজ শুরু করেছিল। এক্সকেভেটর(ভেকু)মেশিন ভাড়া করা কালে এক্সকেভেটর(ভেকু) মালিক বাদশাকে অভিযুক্ত হিরু প্রফেসর ও কাশেম বলে যে,তোর এক্সকেভেটর (ভেকু)যেখানেই নিয়ে যাস না কেন উক্ত এক্সকেভেটর (ভেকু) আগুন জ্বালাইয়া নষ্ট করিয়া দিব বলিয়া হুমকি দেয়।এ বিষয়ে এজাহারকারী উজ্জ্বল বলেন,গত ২০/০৫/২০২৩ তারিখ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় লালপুর থানাধীন নবীনগর এলাকায় আমার লীজ কৃত জমিতে ভেকু মেশিন নামালে অভিযুক্ত ৪/৫ এসে আমার নিকট হইতে উপরোক্ত পুকুর শংস্করনের জন্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা হিসেবে দাবী করে। আমি আসামীদের চাঁদা দিতে রাজি না হইলে ২২/০৫/২০২৩ইং তারিখ রাত অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বেআইনী জনতায় দলবন্ধ হইয়া লোহার রড,শাপল,হাসুয়া,প্রেট্রোল সহ জারকিন নিয়া অনধিকার প্রবেশ পূর্বক অভিযুক্ত আশরাফুল ইসলাম টোনার হুকুমে সবাই মিলে শাবল দিয়া এক্সকেভেটর (ভেকু)গাড়ীর তেলের ট্রাংকি ছিদ্র করে এবং তাদের হাতে থাকা জারকিন হইতে প্রেট্রোল ছড়াইয়ে দিয়াশলাই দিয়া এক্সকেভেটর গাড়িতে আগুন জালাইয়া দেয়।
অতঃপর গাড়ির ড্রাইভার সাগর হোসেন কেও হত্যার চেষ্টা করলে সাগর জলাশয়ে লাফ দিয়া নিরাপদে চলে যায়।তিনি আরও বলেন,আমি ফায়ার সার্ভিসে ফোন করিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আসিয়া আগুন নিয়ন্ত্রন করলেও ভেকু মেশিনটা সম্পূর্ণ অকেজো হয়ে গেছে এতে প্রায় ৩৮-৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।এ বিষয়ে অভিযুক্তরা সংবাদ কর্মীদের সাথে কোন কথা বলতে চাইনি।লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন বলেন,ঘটনা শোনার পরে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল।লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!