1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে গোবরাকুড়া কড়ইতলী স্থলবন্দর উদ্বোধন - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ময়মনসিংহে গোবরাকুড়া কড়ইতলী স্থলবন্দর উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ২২৯ বার পঠিত

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় উদ্বোধন করা হলো ‘গোবরাকুড়া-কড়ইতলী’ স্থলবন্দর। গোবরাকুড়া ও কড়ইতলী অংশের উভয় স্থানে প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত উদ্বোধনী নামফলক স্থাপন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, দেশরত্ন শেখ হাসিনার প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী যতদিন দেশ পরিচালনা করবেন ততদিন বাংলাদেশ উন্নতির পথে এগিয়ে যাবে। পরিকল্পিত শৃঙ্খলার মধ্য দিয়ে ২০৪১ সালের আগেই উন্নত,ধনী,সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়িত হবে।খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন,গোববাকুড়া ও কড়ইতলী স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম পরিচালিত হলে প্রতিবেশী দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজতর ও আরও গতিশীল হবে। এ বন্দরের মাধ্যমে এ এলাকার সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের গাছুয়াপাড়া হয়ে মেঘালয় রাজ্যের সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পাদিত হবে। স্থলবন্দরটি কর্মচাঞ্চলের ফলে এলাকার অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টিসহ আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। তা ছাড়া দেশের আমদানে-রপ্তানি বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এ ছাড়া এই এলাকায় একটি ইমিগ্রেশন চেকপোস্ট ও ব্যাংকিং সিস্টেম চালু করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।সুধী সমাবেশে বিশেষ অতিথি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধুবাউড়া)আসনের এমপি জুয়লে আড়েং বলনে,১৭ মে ছিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতনের দিন। এই দিনে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিলেন বলেই আমরা উন্নয়নের জোয়ার দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।অনুষ্ঠানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো.মোস্তাফিজার রহমান,যুগ্ম কমিশনার(কাস্টমস)রেজভী আহমেদ,প্রকল্প পরিচালক হাসান আলী,অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!