1. admin@auchsangbad.com : admin :
বাউফলে স্বামীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও নির্যাতন সহ দুই শিশু বাচ্চা ফেলে স্ত্রী লাপাত্তা। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বাউফলে স্বামীর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ ও নির্যাতন সহ দুই শিশু বাচ্চা ফেলে স্ত্রী লাপাত্তা।

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১১৮ বার পঠিত

শ্রী মিশুক চন্দ্র ভুইয়া-নিজস্ব প্রতিবেদক।
পটুয়াখালী জেলা বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে স্বামীর লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করে দুই শিশু বাচ্চা কে ফেলে পাষণ্ড প্রতারক স্ত্রী মোসাঃ রাবেয়া বেগম লাপাত্তা হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া গ্রামের কমলার দীঘির দক্ষিণ পাড়ে।এতে দূর্ভোগ ভোগান্তি সহ দিশেহারা হয়ে স্বামী মোঃ মুজিবুর রহমান সরদার ফেলে রাখা অবুঝ দুই শিশু বাচ্চাকে নিয়ে দিনরাত যাপন করছেন।পাষণ্ড প্রতারক স্ত্রী মোসাঃ রাবেয়া বেগম(২৫),কালাইয়া বাজারের আব্দুর রাজ্জাক প্যাদার মেয়ে।

ভুক্তভোগী স্বামী মোঃ মুজিবুর রহমান সরদার লিখিত অভিযোগ দিয়ে বলেন,আজ থেকে ৬/৭ বছর পূর্বে আমি ও স্ত্রী রাবেয়া দুজন দুজনকে পছন্দ করে পারিবারিক ভাবে বিবাহ হয়। আমাদের ঘরে এক মেয়ে ও এক ছেলে শিশু সন্তান রয়েছে।আমাদের দুজনার সংসার জীবন ভালোই চলছে এমন সময় আমার শ্বশুর প্যাদা রোডে বিল্ডিং করবেন তাই তার মেয়েকে দিয়ে প্রথমে ২ লক্ষ ৮২ হাজার টাকা,দ্বিতীয়বার উদ্দীপন এনজিওর মাধ্যমে লোন করে ৪ লক্ষ টাকা উঠিয়ে দেই যাহার নমিনী স্ত্রী রাবেয়া নিজে।আবার পুনরায় তৃতীয় বার আমার একাউন্ট থেকে কৃষি ব্যাংকের মাধ্যমে ২ লক্ষ টাকা উঠিয়ে কাজ করার জন্য ধার বাবদ দেয়া হয়। আরও হিসাব নেই অনেক টাকা মেরেছে।টাকা গুলো ধার নেয়ার ১৫/২০ দিন পর থেকে স্ত্রী রাবেয়া আমার সাথে খারাপ আচরণ শুরু করে। এতে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়।এদিকে আমার শ্বশুর শাশুড়ী এসে ওইদিনই অবুঝ দুই শিশু বাচ্চা কে রেখে তার মেয়েকে নিয়ে চলে যায়। বাচ্চারা তার মায়ের জন্য কান্নাকাটি করলে স্ত্রীকে আনার শ্বশুর বাড়ি গেলে শ্বশুর, শাশুড়ী,বড় বোন ফাতেমা,হাজেরা,আয়শা ও বোন জামাই ওহিদুল মিলে সংঘবদ্ধ হয়ে আমাকে অপমান অপদস্ত সহ হুমকি ধামকি দিয়ে ঘরবাড়ি থেকে বের করে দেয়।আমি নিরুপায় হয়ে চলে আসি।

এদিকে ৩/৪ দিন পর একতরফা একটি নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিড করে স্ত্রী আমাকে একটি তালাক নামা পাঠায়।সাথে সাথে তা চেয়ারম্যান কে জানালে সে তাদের আসার জন্য বলেন।কিন্তু চেয়ারম্যানের কাছে না গিয়ে তারা পালিয়ে ঢাকা চলে যায়। পরে চেয়ারম্যানের পরামর্শে মামলা করি।সেই খবর তারা একত্র হয়ে ঢাকা থেকে এসে আমার বাড়ি ঘরে ঢুকে মা, বাবা ও ছোট বোনের ওপর হামলা চালিয়ে লুট করে চলে যায়।সেজন্যও মামলা করি।কিন্তু এখন আমি আমার দুই শিশু বাচ্চা কে নিয়ে দিনরাত নিরাপত্তাহীনতায় ভুগছি।তারা এখন প্রকাশ্যে ও গোপনে বিভিন্ন হুমকি ধামকি সহ বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে ও প্রাননাশের ভয়ভীতি দেখিয়ে চলছে।আমি আমার টাকা গুলো ও স্ত্রীকে ফেরত সহ তাদের বিচার দাবি করছি।

ভুক্তভোগী স্বামী মোঃ মুজিবুর রহমান সরদার আরও বলেন,আমি যখন বিয়ে করেছি তখন জানতাম না আমার স্ত্রী ও তার পরিবারও চরিত্রহীন প্রতারক।এর আগে আমার স্ত্রী জনৈক এক ডাক্তার কে বিয়ে করে এবং আরও একজনকে জিম্মি করে লক্ষ লক্ষ টাকা চরিত্র ও প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে।আমার শাশুড়ী একজন চরিত্রহীন।আমার স্ত্রীর বোনেরাও চরিত্রহীন প্রতারক। তারা একাধিক স্বামীর সংসার নষ্ট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে এসেছে।তাদের এখন এটা একটা ব্যবসায় পরিনত হয়েছে যে একাধিক স্বামী বানাবে এবং তাদেরকে জিম্মি করে বা তালাক দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে নিবে।আমাকে ধ্বংস করে দিয়েছে তারা। আমি বিচার চাই।

সরেজমিনে ভুক্তভোগী স্বামী মুজিবুর রহমান সরদারের বাড়ি ও এলাকার বাসিন্দারা জানান, তারা স্বামী স্ত্রী খুব ভালো ভাবেই সংসার চালাচ্ছে তাদের দুই সন্তান নিয়ে। কিন্তু হঠাৎ শুনি মুজিবুরের স্ত্রী বাচ্চাদের ফেলে চলে গেছে। পরে জানতে পারি স্ত্রী তার বাপের ঘরবাড়ি বানানোর জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। যখনই মুজিবুর টাকা চাইতে গেছে তখনই স্ত্রী তার স্বামী সন্তান রেখে পালিয়ে চলে গেছে।এখন মুজিবুর দিশেহারা হয়ে দুই শিশু বাচ্চাদের নিয়ে রাতদিন যাপন করছে।পরে আরও জানতে পারি ওই স্ত্রী ও তার পরিবার চরিত্রহীন প্রতারক। তবে কষ্ট হয় কেমনে পারে মা তার কোলের সন্তান ফালাইয়া রেখে চলে যায়।

এদিকে সরেজমিনে শ্বশুর বাড়ির আশপাশের একাধিক বাসিন্দারা নাম না বলা শর্তে জানান,ওইসব মেয়েরা ভালো না,তারা একাধিক স্বামীর সংসার নষ্ট করে চলে এসেছে। তাদের মা আরও খারাপ।তবে মুজিবুরের স্ত্রী তার বাপের ঘরবাড়ি করার জন্য লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এনেছে শুনেছি।বিশেষ করে ওর মা ভালো না,কুফরি করে মেয়েকে নিয়ে এসেছে।

এদিকে আরও জানা যায়,মুজিবুরের টাকা পয়সা নেওয়া খাওয়া শেষ তাই চলে এসেছে।তবে মুজিবুরের টাকাই কাল হয়েছে।সব মেয়েগুলোর একাধিক বিয়ে সাদি হয়েছে কেউ ঠিকমতো স্বামীর সংসার করতে পারেনি। তাদের কাছে টাকা পয়সা বড়।

অভিযোগের ব্যাপারে মুজিবুরের শাশুড়ী ও তার মেয়েরা বলেন,এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এব্যাপারে জানতে স্ত্রী রাবেয়া বেগমের কাছে প্রতিবেদক ফোন দিলে তিনি রিসিভ করে বলেন,আমি ঢাকাতে থাকি।আমি তাকে তালাক দিয়েছি। আমরা কোনও টাকা পয়সা নেইনি বলে ফোন কেটে দেন।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান এসএম ফয়সল আহমেদ মনির হোসেন মোল্লা বলেন,অভিযোগ পেয়ে মুজিবুর সরদারের স্ত্রী সহ তার মা-বাবা,ভাই বোনকে খবর দেই। খবর পেয়ে মা বোন আসলেও ওই স্ত্রী আসেননি। তবে তারা টাকা নিয়েছেন ধার বাবদ সেটা স্বীকার করেছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!