1. admin@auchsangbad.com : admin :
কিশোরগঞ্জের ডিবি সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে শফিকুল ইসলাম সবির হত্যা তিন ভাইয়ের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কিশোরগঞ্জের ডিবি সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২৮৮ বার পঠিত

কিশোরগঞ্জ জেলার সংক্ষিপ্ত সংবাদ
শাহ সারওয়ার জাহান-কিশোরগঞ্জ প্রতিনিধি।

ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কিশোরগঞ্জ সদরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার মোঃ ঝিনুক মিয়া (২৪) কে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটক করেছে।জানাগেছে,১৬ মে ২০২৩ সকালে গাইটাল এলাকার সুজন মিয়া (৩৭),পিতা- হাজী গুনু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। মোঃ ঝিনুক মিয়া,পিতা- মৃত আঃ খালেক নিবু,সাং-গাইটাল শিক্ষকপল্লী,থানা- সদর, জেলা- কিশোরগঞ্জ কে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।অদ্য ১৬ মে ২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে উপ-পরিদর্শক(নিরস্ত্র)মো:রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হাতে বের করে দেওয়া ৫০ (পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।(২)কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ দিন পর দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার।
দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী সুমন মিয়া(২৬)কে আটক করেছে হোসেনপুর থানা পুলিশ।

জানাগেছে, কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-০২(০১)২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারা -এ ৫০ পিস্ ইয়াবা সহ গ্রেফতারের মামলায় ০১ বছর ০৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ০৭ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত অবস্হায় নিখোঁজ দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী সুমন মিয়া(২৬),পিতা- মো:তাহের মিয়া, সাং-লাকুহাটি পূর্বপাড়া,থানা-হোসেনপুর,জেলা-কিশোরগঞ্জ কে হোসেনপুর থানা পুলিশের উপ- পরিদর্শক(নি:)শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গোবিন্দপুর বাজার হতে অদ্য ১৬ মে’ ২০২৩ খ্রি:গভীর রাতে গ্রেফতার করে।এছাড়াও উক্ত সাজাপ্রাপ্ত আসামী কিশোরগঞ্জের সিআর মোকদ্দমা নং-৩৯১(০১)২০২০, ধারা: ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।(৩)কিশোরগঞ্জের ডিবি সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। গতকাল ১৫ মে’২০২৩ গভীর রাতে ০৭ (সাত) কেজি গাঁজাসহ সদর থানাধীন মোকসেদপুর এলাকার বড়পুলস্হ জনৈক নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। মোঃ রবিন (৩০),পিতা- মৃত বাদল মিয়া, সাং- পঞ্চবটি (বৌ বাজার),থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, ২। মোঃ স্বপন মিয়া(২৮),পিতা- মোঃ ইদ্রিস মিয়া,সাং- সিধলা (বারো আনী সোহেল মেম্বারের বাড়ির পাশে),থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহদ্বয়কে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।ইংরেজি ১৫-০৫-২০২৩ তারিখ রাত্রি ২৩.০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা সর্বমোট ০৭ (সাত)কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ২৩.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!