কিশোরগঞ্জ জেলার সংক্ষিপ্ত সংবাদ
শাহ সারওয়ার জাহান-কিশোরগঞ্জ প্রতিনিধি।
ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার কিশোরগঞ্জ সদরের গাইটাল শিক্ষকপল্লী এলাকার মোঃ ঝিনুক মিয়া (২৪) কে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি আটক করেছে।জানাগেছে,১৬ মে ২০২৩ সকালে গাইটাল এলাকার সুজন মিয়া (৩৭),পিতা- হাজী গুনু মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। মোঃ ঝিনুক মিয়া,পিতা- মৃত আঃ খালেক নিবু,সাং-গাইটাল শিক্ষকপল্লী,থানা- সদর, জেলা- কিশোরগঞ্জ কে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।অদ্য ১৬ মে ২০২৩ তারিখ জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে উপ-পরিদর্শক(নিরস্ত্র)মো:রমজান আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীকে গ্রেফতার করে বিবাদীর নিজ হাতে বের করে দেওয়া ৫০ (পঞ্চাশ)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-তে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।(২)কিশোরগঞ্জের হোসেনপুরে দীর্ঘ দিন পর দন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার।
দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী সুমন মিয়া(২৬)কে আটক করেছে হোসেনপুর থানা পুলিশ।
জানাগেছে, কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-০২(০১)২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণীর ১০(ক) ধারা -এ ৫০ পিস্ ইয়াবা সহ গ্রেফতারের মামলায় ০১ বছর ০৮ মাসের সশ্রম কারাদণ্ড ও ০৭ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত অবস্হায় নিখোঁজ দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামী সুমন মিয়া(২৬),পিতা- মো:তাহের মিয়া, সাং-লাকুহাটি পূর্বপাড়া,থানা-হোসেনপুর,জেলা-কিশোরগঞ্জ কে হোসেনপুর থানা পুলিশের উপ- পরিদর্শক(নি:)শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে গোবিন্দপুর বাজার হতে অদ্য ১৬ মে' ২০২৩ খ্রি:গভীর রাতে গ্রেফতার করে।এছাড়াও উক্ত সাজাপ্রাপ্ত আসামী কিশোরগঞ্জের সিআর মোকদ্দমা নং-৩৯১(০১)২০২০, ধারা: ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের মামলায় ০৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।(৩)কিশোরগঞ্জের ডিবি সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে। গতকাল ১৫ মে'২০২৩ গভীর রাতে ০৭ (সাত) কেজি গাঁজাসহ সদর থানাধীন মোকসেদপুর এলাকার বড়পুলস্হ জনৈক নজরুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে বিবাদী ১। মোঃ রবিন (৩০),পিতা- মৃত বাদল মিয়া, সাং- পঞ্চবটি (বৌ বাজার),থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, ২। মোঃ স্বপন মিয়া(২৮),পিতা- মোঃ ইদ্রিস মিয়া,সাং- সিধলা (বারো আনী সোহেল মেম্বারের বাড়ির পাশে),থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহদ্বয়কে জেলা গোয়েন্দা শাখা পুলিশ গ্রেফতার করেন।
ইংরেজি ১৫-০৫-২০২৩ তারিখ রাত্রি ২৩.০০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্ত্র) মো: হাসমত আলী গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় উক্ত বিবাদীদ্বয়কে গ্রেফতার করে বিবাদীদ্বয়ের নিজ হেফাজতে থাকা সর্বমোট ০৭ (সাত)কেজি গাঁজা উদ্ধারপূর্বক রাত্রি ২৩.৩০ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন।এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮-এ একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রধান উপদেষ্টা এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ শাওন,সম্পাদক ও প্রকাশক : এফ এম আব্বাস উদ্দিন,
ঠিকানা : এ এস গন্ধী প্লাজা ৪র্থ তলা জেলা স্বরণী মোড়,কিশোরগঞ্জ।মোবাইল : ০৯৬৯৭৬৪৮০৩৫, ০৯৬৩৮৯২৩৫২৪,০১৬১৫৩১৮০৩৫ই-মেইল :
auchsangbad@gmail.com