1. admin@auchsangbad.com : admin :
বিপুল পরিমান মাদকদ্রব‍্যসহ বিরলের সাবেক ইউপি চেয়ারম‍্যান মুরাদ গ্রেফতার - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

বিপুল পরিমান মাদকদ্রব‍্যসহ বিরলের সাবেক ইউপি চেয়ারম‍্যান মুরাদ গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

মোঃ জাহিদ হোসেন,দিনাজপুর প্রতিনিধি.

দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম‍্যান মোঃ আব্দুর রহমান (মুরাদ)কে বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় মাথকদ্রব‍্য ফেন্সিগ্রীবসহ গ্রেফতার করেছে র‍্যাব।

আব্দুর রহমান(৪৩) ফেন্সিডিলের একটি বড় চালান ঢাকায় পাচার করার চেষ্টা চালাচ্ছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১২ মে রাতে দিনাজপুর সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল দিনাজপুর পৌর শহরের পাহাড়পুরে মাদক ব্যবসায়ীর বাড়ির পাশে ওঁথ পেতে অবস্থান নেয়।মাদক ব্যবসায়ী অভিনব কায়দায় কাঁচা আমের বস্তা সাজিয়ে এর ভিতর অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রীপ লুকিয়ে ট্রাকে লোড করার চেষ্টা কালে র‌্যাব ৪টি বস্তায় মোট ২৪৮ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ দিনাজপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ও বিরল থানার ৪নং শহরগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান মুরাদ (৪৩), পিতাঃ মৃত হারুন অর রশিদ, সাং- পাহাড়পুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান পরিচালনা কালে দেখা যায় এই শীর্ষ মাদক ব্যবসায়ীর বাড়িতে একাধিক শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র (এয়ার কন্ডিশনার) সংযুক্ত আছে।
র‌্যাব আরো জানান আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী আব্দুর রহমান দিনাজপুরের মাদক সিন্ডিকেটের মূলহোতা।
সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে ছদ্মনাম ব্যবহার করে তার পরিচালিত মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিগ্রিপ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে সরবরাহ করে আসছে। র‌্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পাশ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে তার পরিচালিত বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করে ফেন্সিগ্রীপ সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। আসামীর বিরুদ্ধে দিনাজপুর সদর কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!