1. admin@auchsangbad.com : admin :
ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি থানায় অভিযোগ - আউচ সংবাদ প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মহরম আলী ওরফে মঞ্জুর আলীর রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক আসামিকে ছেড়ে দেয়ার অভিযোগ ভৈরব থানার ওসির বিরুদ্ধে! পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধে মুক্তিযোদ্ধার উপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর চৌদ্দগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সেমিনার ও সততা ষ্টোর উদ্বোধন সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপত্তার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা: প্রতিমন্ত্রী ৩ নম্বর ওয়ার্ডে আরসিসি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শিক্ষক বিশ্ব বসতি দিবস উপলক্ষে ময়মনসিংহে আলোচনা সভা ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে নানা কর্মসূচি জাপানের কিয়োটোতে 46th SICOT Congress-এ যোগদান শেষে দেশের উদ্দেশ্যে টোকিও ত্যাগ করলেন ডা. এম কামরুজ্জামান মানিক বিএনডিএসের ১ম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা সভাপতি মোঃ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহনূর কিবরিয়া সুজন হোসেনপুরে বিএমইউজে-এর উদ্যোগে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কিশোরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ১০ লাখ টাকা জরিমানা আইসিটি বিভাগে নিয়োগের নামে হাতিয়ে নিচ্ছে হাজার কোটি টাকা : ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’-এর পকেটে হাজার কোটি টাকা মঙ্গলবাড়িয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপারন্টেনডেন্ট গোলাম রাব্বানীর বিরুদ্ধে ‘প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন’ নামের একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের প্রায় কোট টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি, চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক ইন্স্যুরেন্সে ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডিএবি) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গ্রামীণ অবকাঠামো ও জনকল্যাণে ব্যাপক উন্নয়ন: আচমিতা ইউপি চেয়ারম্যান মতিউর রহমান ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাঈদ আহমেদ আসলামকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা নিকলীতে শিক্ষিকাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ নাঈমের বিরুদ্ধে ময়মনসিংহ লিগ্যাল এইডে এক বছরে ৪১৩৫ বিরোধ নিষ্পত্তি সাইফুল ইসলামের মধ্যস্থতায় মীমাংসা ১,৪৯৬ বিরোধ, আদায় ৮ কোটি ১৮ লাখ টাকা বীমা খাতের সংস্কার ও গ্রাহক আস্থা পুনর্গঠনে গণমাধ্যমের ভূমিকার প্রশংসা আইডিআরএ চেয়ারম্যানের ধান সংগ্রহে অনিয়ম: বিরিশিরি এলএসডির কর্মকর্তা সাময়িক বরখাস্ত ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের প্রথম মামলা, গ্রেফতার

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে হত্যার হুমকি থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৯৯ বার পঠিত

সুমন ভট্টাচার্য-ময়মনসিংহ প্রতিনিধি.ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে অশ্লীল ভাষায় গালিগালাজ,বাড়ি-ঘর,ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া এবং কুপিয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে আরেক স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে।এ নিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে সাবেক আরেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব কাজী জিয়াউল হক শুভ্রের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,রাজনৈতিক প্রতিহিংসার জেরে সাইফুল ইসলামের মুঠোফোনে কল করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে একপর্যায়ে তাঁর বাড়ি-ঘরসহ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে এবং তাঁকে কুপিয়ে হত্যার হুমকি দেন শুভ্র।রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এ ধরনের হুমকি দিয়েছেন বলে দাবি সাইফুল ইসলামের।

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন,রাজনৈতিক প্রতিহিংসার জেরে এর আগেও বেশ কয়েকবার সে আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়েছে।মানসম্মানের কথা চিন্তা করে বিষয়টি কারোর কাছে শেয়ার করিনি। কিন্তু ওইদিন রাত পৌনে একটার দিকে সে আমাকে ফোন দিয়ে আমার মাকে তুলে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করে। শুধু তা-ই নয়,আমার বাড়ি-ঘর,ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিবে এবং খুন করে ফেলবে বলে হুমকি দেয়। পরে বিষয়টি আমি আমার মোবাইলে রেকর্ড করে রেখেছি।

শুভ্রের এমন ফোনালাপের রেকর্ড উপজেলা আওয়ামীলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের কাছে ছড়িয়ে গেলে তাঁরাও ক্ষুব্ধ হন শুভ্রের প্রতি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্বেচ্ছাসেবকলীগ নেতা বলেন,সম্মেলন প্রস্তুতি কমিটিতে শুভ্রকে সদস্য সচিব করার পর থেকেই বেপোরোয়া হন শুভ্র। তাকে এই পদ থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানান নেতারা।

এ বিষয়ে অভিযুক্ত শুভ্রের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। যেকারণে তাঁর বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন,এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ আউচ সংবাদ প্রতিদিন
Theme Customized By Shakil IT Park
error: Content is protected !!